Thalapathy Vijay divorce

নায়িকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক! ২৭ বছরের দাম্পত্য ভাঙছে থলপতি বিজয়ের, কী অভিযোগ স্ত্রীর?

বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। এক অভিনেত্রীর সঙ্গে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার কথা জানিয়েছেন সঙ্গীতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২
Share:

থলপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছবি: সংগৃহীত।

বিনোদনজগতে ফের বিচ্ছেদ। দক্ষিণী তারকা থলপতি বিজয়ের ২৬ বছরের দাম্পত্যে ভাঙনের খবর। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে বিয়ে করেছিলেন তাঁরা। তবে এ বার অভিনেতার স্ত্রী সঙ্গীতা সোরনালিগম আইনি বিচ্ছেদের আবেদন করেছেন।

Advertisement

বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। তাঁর অভিযোগ দক্ষিণী অভিনেত্রী তৃষার সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বিজয়। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে)-র প্রতিষ্ঠাতাও বিজয়।

দক্ষিণী চলচ্চিত্র জগতে এক গুরুত্বপূর্ণ নাম বিজয়। তাঁর অসংখ্য অনুরাগী। তাই বিজয় ও তাঁর স্ত্রীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই তাঁরা স্তম্ভিত। বিজয়ের ভক্তদের একাংশের দাবি, তারকা এমন কিছু করতেই পারেন না, নিশ্চয়ই স্ত্রী সঙ্গীতার কোনও বিশেষ উদ্দেশ্য রয়েছে। তবে অনেকে অবশ্য সমালোচনাও করছেন। কেউ কেউ লিখেছেন, “এটা কী করলেন বিজয় আন্না? সত্যিই ওঁর জন্য কঠিন সময় আসছে।”

Advertisement

অনেকে আবার সঙ্গীতার বিচ্ছেদের সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। কারণ তামিলনা়ড়ুতে নির্বাচন আসন্ন। জানা যাচ্ছে, আদালতে বিচ্ছেদ মামলাটি উঠেছে। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতা বিয়ে করেছিলেন। তার পরে একসঙ্গে কাটিয়েছেন ২৭ বছর। দুই সন্তানও রয়েছে তাঁদের। কিছু দিন এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, নানা রকম সমালোচনার শিকার হয়েছেন তিনি। সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “নেতিবাচক-ইতিবাচক— সব ধরনের সমালোচনার তির বিঁধেছে আমাকে। পাশাপাশি, ভক্তদের অকুণ্ঠ ভালবাসা পেয়েছি। ওঁদের মুখ চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম।”

রাজনীতিতেও গুরুত্বপূর্ণ নাম বিজয়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন তিনি। অভিনেতা-রাজনীতিবিদের কথায়, “অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই আগামী ৩৩ বছর তাঁদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসাবে বাকি জীবন কাটাতে চাইছি। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement