R. Madhavan

সন্তানের সঙ্গে ‘কোয়ালিটি’ সময় কাটানো পশ্চিমি কায়দা! ছেলেকে কী বুঝিয়েছিলেন আর মাধবন?

ইদানীং ‘কসমেটিক প্যারেন্টিং’ বলে একটি শব্দ খুবই ব্যবহৃত হয়। তিনি সেই ভাবে ছেলেকে বড় করাতে বিশ্বাসী নন আর মাধবন। এই শব্দবন্ধের মানে কী? ছেলেকে কী বুঝিয়েছিলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৭:০৯
Share:

ছেলেকে কী বুঝিয়েছিলেন অভিনেতা মাধবন? ছবি: সংগৃহীত।

অভিনেতা আর মাধবন এই মুহূর্তে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ‘ধুরন্ধর ২’-এর সাফল্য। তাঁকে নিয়ে এমনিই দর্শকের আগ্রহের শেষ নেই। বিশেষত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আরও বেড়েছে। ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা নিয়ে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেতাকে। এ বার বাবা-ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধবন।

Advertisement

ইদানীং ‘কসমেটিক প্যারেন্টিং’ বলে একটি শব্দ খুবই ব্যবহৃত হয়। তিনি সেই ভাবে ছেলেকে বড় করাতে বিশ্বাসী নন। এই শব্দবন্ধের মানে ঠিক কী? তিনি বলেন, “সারা ক্ষণ সন্তানের সঙ্গে সঙ্গে থাকলাম। দামি দামি জিনিস কিনে দিলাম। কিন্তু সবটাই উপরে উপরে। তেমন ভাবে সন্তানকে বড় করায় আমি বিশ্বাসী নই। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত সময় দেওয়া।” তবে তিনি পরিবার বা সন্তানকে অতিরিক্ত সময় দেওয়ার বিষয়টাকেও পশ্চিমি কায়দা বলে মনে করেন।

তিনি বলেন, “আমাদের সময় তো ‘কোয়ালিটি’ সময় কাটানোর বিষয় ছিল না। আমার ছেলে ছয় বছর বয়সে এক বার জিজ্ঞাসা করেছিল, কেন আমি ওর সঙ্গে সময় কাটাই না।” সেই সময়ে তিনি ছেলেকে বুঝিয়েছিলেন, তাঁর বাবাও কখনও সে ভাবে সময় কাটাননি তাঁদের সঙ্গে। কিন্তু যখনই তাঁর প্রয়োজন হয়েছে, সব সময় বাবাকে পাশে পেয়েছেন। তাই নিজের ছেলের জীবনেও সেই ভাবেই উপস্থিত থাকতে চান মাধবন। তিনি মনে করেন না, কাজ থেকে বিরতি নিয়ে সন্তানের সঙ্গে আলাদা করে সময় কাটানোর প্রয়োজন আছে বলে। মাধবন জানিয়েছেন, জীবনে কাজকে সব সময় গুরুত্ব দেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement