Jennifer Winget

বিয়ের পিঁড়িতে জেনিফার উইংগেট! পাত্র সিঙ্গাপুরের, কত দূর এগিয়েছে ছোটপর্দার নায়িকার বিবাহ প্রস্তুতি?

জেনিফারের এক ঘনিষ্ঠ সূত্র এই বিয়ের খবরে সংবাদমাধ্যমের কাছে সিলমোহর দিয়েছেন। ৪১ বছর বয়সি অভিনেত্রী বিয়ের পরবর্তী পর্যায়গুলি নিয়ে এখন ব্যস্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৩:০৬
Share:

সিঙ্গাপুরের পাত্রের সঙ্গে জেনিফারের বিয়ে! ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে গুঞ্জন, বিয়ে করছেন জেনিফার উইংগেট। এমন খবরও ছড়িয়েছিল, সহ-অভিনেতা কর্ণ ওয়াহীর সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ছোটপর্দার নায়িকা। যা রটে তার কিছুটা তো বটে। বিয়ের খবর সত্যিই হলেও, পাত্র কর্ণ নন। এমনকি কোনও অভিনেতাই নন। খবর, সিঙ্গাপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করছেন জেনিফার।

Advertisement

শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই নাকি সিঙ্গাপুরে ইসমাইল উইলিয়াম নামে সেই ব্যবসায়ীর সঙ্গে বাগ্‌দানও সেরে ফেলেছেন অভিনেত্রী। জেনিফারের এক ঘনিষ্ঠ সূত্র এই বিয়ের খবরে সংবাদমাধ্যমের কাছে সিলমোহর দিয়েছেন। ৪১ বছর বয়সি অভিনেত্রী বিয়ের পরবর্তী পর্যায়গুলি নিয়ে এখন ব্যস্ত। সেই সূত্রের কথায়, “জেনিফার ও উইলিয়াম পরস্পরের সঙ্গে খুবই সুখে আছেন। ওঁদের সুন্দর রসায়ন দেখতে সত্যিই ভাল লাগে। ভ্রমণে গিয়ে জেনিফারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উইলিয়াম। জেনিফারও সেই প্রস্তাব গ্রহণ করেছেন। এ বার ওঁরা বিয়ের প্রস্তুতি নিয়ে ভাবছেন। বিয়ের আয়োজনও শুরু করে দিয়েছেন ওঁরা।”

শোনা যাচ্ছে, জেনিফার ও উইলিয়াম নাকি খ্রিস্টান ধর্মের রীতি মেনে বিয়ে করবেন। বিয়েটা ঠিক কবে ও কোথায় করবেন, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। সূত্র জানিয়েছেন, সেপ্টেম্বর–অক্টোবরে বিয়ে করতে পারেন তাঁরা। আবার ডিসেম্বর ও জানুয়ারি পর্যন্তও তাঁরা পিছোতে পারেন বিয়ে। বিয়ের খবর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা সকলেই জানেন। তারকাদম্পতি জেনেলিয়া দেশমুখ ও রিতেশ দেশমুখও এই বিয়ে সম্পর্কে অবহিত ও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

Advertisement

উল্লেখ্য, এর আগে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেছিলেন জেনিফার। ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকের সেট থেকে তাঁদের আলাপ হয়েছিল। ২০১২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেছিলেন কর্ণ সিংহ গ্রোভার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement