ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ক্রিস্টালের গুণাগুণ অনেক। বর্তমানে বাজারে তার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষের হাতেই দেখা যায় ক্রিস্টালের ব্রেসলেট। কিন্তু ভিন্ন ক্রিস্টালের উপকারিতা পৃথক। অনেকের কাছেই তা অজানা। সেই কারণে ক্রিস্টালের ব্রেসলেট পরলেও ফলপ্রাপ্তি হয় না। এ ক্ষেত্রে অনেকেই ভাবেন ক্রিস্টালের কার্যকারিতা নেই। কিন্তু সে ভাবনা ঠিক নয়। সঠিক ক্রিস্টাল বেছে না নেওয়ার ফলে লাভ হয় না। শাস্ত্র জানাচ্ছে অর্থ এবং সম্মান প্রাপ্তির জন্য পাঁচ ক্রিস্টাল রয়েছে যার তৈরি ব্রেসলেট মহিলারা পরতে পারেন। এর ফলে দারুণ উপকার পাওয়া যায়। সেগুলি কী, জেনে নিন।
মহিলাদের কোন কোন ক্রিস্টালের ব্রেসলেট পরা শুভ?
ক্যারনেলিয়ান: মহিলারা ক্যারনেলিয়ান ক্রিস্টালের তৈরি ব্রেসলেট পরতে পারেন। এর ফলে নেতৃত্বদানের ক্ষমতা উন্নত হয়। সৃজনশীলতা বৃদ্ধি পায়। সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য এই ক্রিস্টালের ব্রেসলেট শ্রেষ্ঠ মনে করা হয়। এ ছাড়া কর্মক্ষেত্রে উন্নতিতেও সাহায্য করে এই ক্যারনেলিয়ান।
রেড জাস্পার: রেড জাস্পারের তৈরি ব্রেসলেটও মহিলাদের জন্য শুভ। এর প্রভাবে কর্মদক্ষতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। যে কোনও কাজ দৃঢ়তার সঙ্গে করে ফেলা যায়। শান্তি ব্যাহত হওয়া থেকে রক্ষা করে রেড জাস্পারের তৈরি ব্রেসলেট।
গার্নেট: গার্নেটের তৈরি ব্রেসলেট আমাদের সাহস বৃদ্ধিতে সাহায্য করে বলে মনে করা হয়। মেয়েরা এই ব্রেসলেট পরলে আত্মবিশ্বাস উন্নত হয় বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। ঝুঁকিপূর্ণ কাজও অনায়াসে করে ফেলা যায়।
পাইরাইট: জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে মহিলারা পাইরাইটের তৈরি ব্রেসলেট পরতে পারেন। এর ফলে অর্থ নিজের দিকে আকৃষ্ট করা যায় বলে মনে করা হয়। আয়ের নতুন পথের সন্ধান মেলে। অর্থকষ্ট দূর হয়।
জ়েড: সৌভাগ্য আকৃষ্ট করতে সাহায্য করে জে়ড। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। জাতিকারা জ়েডের তৈরি ব্রেসলেট পরলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। আটকে থাকা সমস্ত কাজ মিটে যায়। জীবন আনন্দে ভরে ওঠে। ভাগ্য সর্বদা সঙ্গ দেয়।