Trisha Krishnan

‘আমি এক ধনী শিল্পপতিকে বিয়ে করেছি’! বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই ‘বিশেষ ঘোষণা’ তৃষার

এই মুহূর্তে তামিলনাড়ুর আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত অভিনেতা থলপতি বিজয়। এর মাঝেই বিয়ে নিয়ে মুখ খুললেন তৃষা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৫
Share:

থলপতি বিজয় এবং তৃষা কৃষ্ণন। ছবি: সংগৃহীত।

থলপতি বিজয়ের ২৭ বছরের বিয়ের পথে দাঁড়ি পড়তে চলেছে। তাঁর স্ত্রীর অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই বিতর্কের মাঝেই এক বিয়েবাড়ির অনুষ্ঠানে তৃষার সঙ্গে রংমিলন্তি পোশাকে হাজির হন বিজয়। আপাতত তামিলনাড়ুর আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত অভিনেতা। এই আবহে বিয়ে নিয়ে মুখ খুললেন তৃষা?

Advertisement

বিজয় একা নন, আরও এক দক্ষিণী অভিনেতার সঙ্গে নাম জড়ায় তৃষার। সেই সম্পর্কও পরিণতি পায়নি। কয়েক বছর সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সেই অভিনেতার নাম রানা দগ্গুবাতী। এর পরে চেন্নাইয়ের ব্যবসায়ী এবং প্রযোজক বরুণ মানিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান তৃষা। বরুণের সঙ্গে ২০১৫ সালে বাগ্‌দান সারেন তিনি। কিন্তু মাসছয়েকের মধ্যেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। কী কারণে ভাঙল বিয়ে? তা যদিও কখনও জানাননি তৃষা। অন্দরের ফিসফাস, বরুণের পছন্দে সম্মতি জানাননি তাঁর বাবা। তার পর থলপতির সঙ্গে আবার ঘনিষ্ঠতা শুরু হয় ‘লিও’ ছবির সময় থেকে। থলপতির বিরুদ্ধে শুধু তাঁর স্ত্রী-ই নন, বিরোধী দলের নেতারাও ‘পরকীয়া’র অভিযোগ করেছেন।

এত বিতর্কের মাঝে সোমবারই ভালবাসা প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট দেন তৃষা। তাতে তিনি লেখেন, জীবনে ভালবাসাই সব কিছু নয়, আবার ভালবাসা ছাড়া জীবন ব্যর্থ। ইতিমধ্যেই শোনা যায়, এ বার বিয়ে করবেন তৃষা। নিজের বিয়ের প্রসঙ্গে রসিকতা করে তিনি লেখেন, ‘‘আমি ইতিমধ্যেই সিনেমা ছেড়েছি। একজন ধনী শিল্পপতিকে বিয়ে করেছি। এ ছাড়াও আমাদের দুটো সন্তান আছে। আর কি কিছু বলতে ভুলে গেলাম?’’ আসলে ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনায় খানিক বিরক্ত তিনি। তারই ফলস্বরূপ ওই পোস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement