Health Updates Of Salim Khan

ঠাকুরদার জন্য আরহানের প্রার্থনা, হাসপাতালে শাহরুখ-আমির-মলাইকা! কেমন আছেন সেলিম খান?

শনিবার পুরো খানদান লীলাবতী হাসপাতালে। এ দিন ছেলে আরহানকে নিয়ে প্রাক্তন শ্বশুরকে দেখতে যান মলাইকা অরোরাও। এসেছিলেন সুরা খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১
Share:

হাসপাতালে সেলিম খানকে দেখতে এসেছিলেন শাহরুখ খান, সলমন খান, মলাইকা অরোরা। ছবি: সংগৃহীত।

বিরক্ত সলমন খান। আপত্তি অসুস্থ সেলিম খানের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ্যে আসা নিয়ে। খান পরিবারের আপত্তিতে লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের মুখে কুলুপ। তার মধ্যেই শনিবার হাসপাতালে উপস্থিত সঞ্জয় দত্ত, শাহরুখ খান, আমির খান, মলাইকা অরোরা-সহ বলিউডের তাবড় ব্যক্তিত্ব। এ ছাড়াও উপস্থিত ছিল গোটা খানদান।

Advertisement

তারকাদের উপস্থিতির ভিডিয়ো ভাইরাল শনিবার রাত থেকেই। ভিডিয়োয় দেখা গিয়েছে, ছেলে আরহান খানের সঙ্গে উপস্থিত সেলিম খানের প্রাক্তন পুত্রবধূ মলাইকা। ঠাকুরদা সেলিমের জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছে আরহানকে। এসেছিলেন আরবাজ় খানের দ্বিতীয় স্ত্রী সুরা খানও। আর সলমন খান, আরবাজ় খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা, আয়ুশ শর্মা তো ছিলেনই।

এ সব দেখেই উদ্বিগ্ন বলিউড। তা হলে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটল বর্ষীয়ান চিত্রনাট্যকারের? সেই জন্যই কি হাসপাতাল তারকাখচিত?

Advertisement

সংবাদমাধ্যমসূত্রে প্রকাশ, রবিবার সেলিম খানের চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, নতুন করে অবস্থার অবনতি হয়নি বর্ষীয়ান চিত্রনাট্যকারের। ‘শোলে’-খ্যাত চিত্রনাট্যকার স্থিতিশীল আছেন। ভেন্টিলেশন থেকে বের করে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসক আশ্বস্ত করে এ-ও জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হলেও তার পরিমাণ খুবই সামান্য। অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। আপাতত নতুন করে ভয়ের কিছু নেই। সকলের ভালবাসায়, প্রার্থনায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সেলিম খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement