New Post Of Arijit

‘ছবিতে আমার গান শুনতে পাবেন’, বার্তায় আশ্বস্ত করলেন অরিজিৎ! নেপথ্য গায়ক হিসাবে ফিরছেন?

ছবির গানের দুনিয়া থেকে সরে আসছেন অরিজিৎ, এই বক্তব্য জানানোর এক মাসের মধ্যে ফের মুখ খুললেন গায়ক। কোন বিভ্রান্তি দূর করলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২
Share:

কী বলছেন অরিজিৎ সিংহ? ছবি: ফেসবুক।

২৭ জানুয়ারি অরিজিৎ সিংহ সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তিনি আর ছবির গানে কণ্ঠ দেবেন না। অথচ আমির খান নিজের ছবির গান তৈরির জন্য অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন সম্প্রতি। ফলে বিভ্রান্ত শ্রোতা ও অনুরাগীরা। তাই এক মাসের মাথায় ফের বার্তা দিলেন অরিজিৎ। সমাজমাধ্যমে তাঁর ঘোষণা, আগামী বছর পর্যন্ত তাঁর কণ্ঠ শুনতে পাবেন শ্রোতারা!

Advertisement

তা হলে কি গায়ক আগের সিদ্ধান্ত বদলালেন? একেবারেই না। তিনি বার্তায় লিখেছেন, “আমি নতুন কোনও কাজ নিচ্ছি না। কিন্তু, পুরনো চুক্তি অনুযায়ী প্রচুর গান জমে রয়েছে। সেই গানগুলো গাইতে হবে। হাতের জমা কাজ শেষ হতে হতে নতুন বছরও এসে যেতে পারে। অর্থাৎ, আগামী বছরেও আমার গান আপনারা শুনতে পাবেন।” গায়কের এইটুকু ঘোষণাতেই চওড়া হাসি অনুরাগীদের মুখে। একেবারে না শুনতে পাওয়ার বদলে আরও এক বছর তাঁরা ছায়াছবিতে প্রিয় গায়কের নতুন গান শুনতে পাবেন। এটাই বা কম কী?

তবে এ বার প্রথম নয়, যে দিন কণ্ঠশিল্পী হিসাবে অবসর ঘোষণা করেন, সে দিনও অরিজিৎ জানিয়েছিলেন যে হাতে ধরা কাজ শেষ করবেন। তখনও উল্লেখ করেছিলেন যে, তাঁর সই করা কাজ মুক্তি পেতে পেতে গোটা বছর পেরিয়ে যেতে পারে। কিন্তু, তবু শ্রোতামনের অজস্র প্রশ্নের উত্তর দিতে ফের নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন গায়ক। উল্লেখ্য, শুধু আমিরই নন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক বাঙালি পরিচালকের চতুর্থ ছবিতেও অরিজিৎ নাকি দুটো গান গাইবেন। এ ছাড়া আমির যে ‘এক দিন’ ছবির গান তৈরি করিয়ে নিয়ে গিয়েছেন জিয়াগঞ্জ থেকে, তা-ও মুক্তি পেয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement