নবদম্পতির পাশে প্রধানমনত্রী নরেন্দ্র মোদী।
কহো না শাদি হ্যায়! হ্যাঁ, ফের সাতপাকে বাঁধা পড়লেন বড়াল পরিবারের ছেলে সুপ্রিয়। পাত্রী বিমান সেবিকা রচনা শর্মা। মাঝআকাশে প্রথম দেখাতেই যাঁর প্রেমে পড়েছিলেন তিনি। বিয়ের প্রস্তাব দিতেও বেশি সময় নেননি বিজেপি সরকারের ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী সুপ্রিয় থুড়ি বাবুল সুপ্রিয়। বিয়েটা আগেই সেরে নিয়েছিলেন। মঙ্গলবার অতিথি আপ্যায়নের পর্ব শুরু হল নয়াদিল্লির অশোকা হলে।
এ দিনের অনুষ্ঠানে যেন চাঁদের হাঁট বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবুল। তবে তিনি এ দিন অনুষ্ঠানে না আসতে পারলেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নবদম্পতির জন্য। হাজির ছিলেন বিজেপি-র প্রথম সারির নেতা থেকে গ্ল্যামার জগতের হু’জ হু-রা।
সন্ধ্যা ৮টা থেকে অনুষ্ঠান শুরু হতেই জমজমাট ছিল অনুষ্ঠান হল। বলি-টলির তারকার মাঝে দৃশ্যতই তৃপ্ত বাবুল-রচনা দু’জনেই এগিয়ে এসে অতিথিদের স্বাগত জানান। দেব-আবীর মুখ্যোপাধ্যায়-ইন্দ্রদীপ দাশগুপ্ত-সহ টলিউডের একাধিক মানুষের এ দিন হাজির থাকার কথা।
আরও পড়ুন