Badshah Wedding Update

‘টটীরী’ গান নিয়ে বিতর্কের মাঝেই প্রেমিকা ঈশাকে বিয়ে করলেন বাদশা? ছড়িয়ে পড়ল ভিডিয়ো

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে মালাবদল সারছেন বাদশা। আচমকাই চারিদিকে ছড়িয়ে পড়েছে গায়কের বিয়ের ভিডিয়ো। ছড়িয়েছে কিছু ছবিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৩:৫০
Share:

বিয়ে সারলেন র‌্যাপার বাদশা? ছবি: সংগৃহীত।

২০২০ সালে বিবাহবিচ্ছেদের পরে শোনা গিয়েছিল র‌্যাপার বাদশা আবার সম্পর্কে জড়িয়েছেন পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে। তাঁরা যে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বড় করে ঘোষণা করেছিলেন, এমনটা একেবারেই নয়। এরই মাঝে ‘টটীরী’ গান নিয়ে বিতর্কে জড়িয়েছেন বাদশা। এ বার প্রকাশ্যে গায়কের বিয়ের ভিডিয়ো ও কিছু ছবি। ঈশার মা পুনম রিকিই গায়কের বিয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

Advertisement

যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে মালাবদল সারছেন গায়ক। সেই ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও বাদশা তাঁর সমাজমাধ্যমে বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো ভাগ করেননি। যে ছবি ছড়িয়েছে সেখানে বাদশা ও ঈশাকে হাসিমুখে পোজ় দিতে দেখা গিয়েছে। খবর, সমস্ত নিয়ম মেনে বিয়ে সারছেন তাঁরা। তবে ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, সম্ভবত বেশ কিছু দিন আগেই বিয়ে সেরেছেন তাঁরা। এই ছবি নাকি সাম্প্রতিক কালের নয়।

উল্লেখ্য, প্রায় চার বছর আগে থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা গিয়েছিল, তাঁরা কেউ-ই সে কথা প্রকাশ্যে আনতে চান না। এক ফিল্মি পার্টিতে প্রথম দেখা তাঁদের। আর প্রথম দেখাতেই নাকি আকর্ষণ অনুভব করেন তাঁরা। বাদশার ঘনিষ্ঠমহলের এক জন জানিয়েছিলেন, তাঁদের দু’জনের মধ্যেই অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা। বাদশার প্রথম পক্ষের এক মেয়ে আছে। সে অবশ্য মায়ের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement