Bubly-Apu

শাকিব-বুবলীর মেয়ে হয়েছে, সুখবর প্রকাশ্যে আসার পর কি কোনও প্রতিক্রিয়া জানালেন অপু?

বুবলীর আবার মা হওয়ার খবর নিয়ে বিস্তর আলোচনা ছিল। কিন্তু সবটাই ছিল আড়ালে। এর মধ্যে অনুরাগীদের মনে প্রশ্ন, এই খবর পাওয়ার পরে কী প্রতিক্রিয়া শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৪:৫২
Share:

শাকিব-বুবলীর সন্তান আগমনের খবরে আদৌ কি কোনও প্রতিক্রিয়া দিয়েছেন অপু? ছবি: সংগৃহীত।

সদ্য মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। তৃতীয় বার বাবা হয়েছেন শাকিব খান। বুবলীর আবার মা হওয়ার খবর নিয়ে বিস্তর আলোচনা ছিল। কিন্তু সবটাই ছিল আড়ালে। এর মধ্যে অনুরাগীদের মনে প্রশ্ন, এই খবর পাওয়ার পরে কী প্রতিক্রিয়া শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের?

Advertisement

না, সে ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর। তবে বেশ কিছু বাংলাদেশি প্রতিবেদনে দাবি, বুবলীর আবার মা হওয়া প্রসঙ্গে এক অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন না? কাজের ব্যস্ততার কারণে এখন আমি সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নই। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।”

তবে, মেয়ে হওয়ার খবরে এখনও পর্যন্ত শাকিব কোনও প্রতিক্রিয়া জানাননি। সন্তান আসার সুখবর দিয়ে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।” সম্প্রতি বাংলাদেশের এক নৃত্যগুরু অ্যাডলফ খান সমাজমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। সেখানে তিনি বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিবাদন জানিয়েছেন। তার পরেই এই খবর প্রকাশ্যে আনেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement