Deepika Padukone

‘এটা কোনও দেখনদারি নয়’, রণবীরের সাফল্যে চুপ দীপিকা! এ বার তাঁকে খোঁচা দিলেন বিদেশি অভিনেত্রী

স্বামীর প্রশংসা করলে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে? অথবা নিজের ঢাক পেটানোর মতো মনে হবে? দীপিকা কি এমন কিছু ভাবছেন বলে চুপ থাকছেন? এমন প্রশ্ন তুলেছেন সুজ়্যান বার্নেট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৭
Share:

রণবীরকে নিয়ে দীপিকাকে খোঁচা দিলেন জার্মান অভিনেত্রী? ছবি: সংগৃহীত।

সাফল্যের চূড়ায় রণবীর সিংহ। ‘ধুরন্ধর’-এ প্রশংসিত হয়েছিলেন। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। কিন্তু এত কিছুর পরেও নীরব তাঁর অভিনেত্রী স্ত্রী দীপিকা পাড়ুকোন। যদিও একান্তে রণবীরের সঙ্গে ছবির সাফল্য উদ্‌যাপন করেছেন তিনি। একসঙ্গে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন তাঁরা। কিন্তু দীপিকার এই ‘নীরবতা’ নিয়ে সমালোচনা করছেন রণবীরের অনুরাগীরা। এ বার এই প্রসঙ্গে দীপিকাকে খোঁচা দিলেন জার্মান অভিনেত্রী সুজ়্যান বার্নেট।

Advertisement

স্বামীর প্রশংসা করলে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে? অথবা নিজের ঢাক পেটানোর মতো মনে হবে? দীপিকা কি এমন কিছু ভাবছেন বলে চুপ থাকছেন? এমন প্রশ্ন তুলেছেন সুজ়্যান বার্নেট। রণবীরের একটি ছবি ভাগ করে নিয়ে সেই জার্মান অভিনেত্রী লিখেছেন, “প্রিয় দীপিকা, এটা কোনও দেখনদারি নয়! আমরা অপেক্ষা করে আছি, আপনি এক দিন আপনার স্বামীর প্রশংসা করবেন মন খুলে। আমি বুঝতে পারছি না, আপনি সেটা কেন করছেন না?” সুজ়্যানকে সমর্থন করেছেন অনেকেই। অনেকে আবার দীপিকার পক্ষ নিয়ে বলেছেন, “ওঁদের নিজেদের মতো থাকতে দিন। আপনাকে এত ভাবতে হবে না।”

কিছু দিন আগে দীপিকার উপরে ক্ষোভ উগরে দেন রণবীরের এক অনুরাগী। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ছবি ৫০০ কোটির ব্যবসা করে ফেলল। অথচ, আপনার কোনও হেলদোলই নেই। ছবির প্রদর্শনীতে পর্যন্ত এলেন না আপনি!” শুধু এক জনের নয়, একাধিক কটাক্ষের মুখে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। দীপিকা বলেন, ‘‘আমি আপনাদের সকলের আগে ছবিটা দেখে ফেলেছি। এ বার বরং আপনারা হাসাহাসি করুন। কেমন?’’

Advertisement

উল্লেখ্য, শুধু ‘ধুরন্ধর’ নয়। এর আগে ‘গল্লি বয়’, ‘পদ্মাবৎ’, ‘বাজিরাও মস্তানি’, ‘৮৩’, ‘লুটেরা’র মতো ছবির জন্যও প্রশংসিত হয়েছেন রণবীর সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement