Badshah Song Controversy

মুছে দেওয়া হল ৮৫৭টি ভিডিয়ো, বাদশার ‘টটীরী’ গান নিয়ে বিতর্ক জারি, কড়া পদক্ষেপ হরিয়ানা পুলিশের

সমাজমাধ্যমে বাড়বাড়ন্তে নিষিদ্ধ গানের এখনও অনেক অংশ ঘুরে বেড়াচ্ছে। কখনও সেগুলি রিল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কখনও আবার ইউটিউবের শর্ট্‌স ভিডিয়ো-এ দেখা যাচ্ছে ওই গানের কিছু অংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:৫৭
Share:

বাদশার গানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হরিয়ানা পুলিশের। ছবি: সংগৃহীত।

ইদানীং সমাজমাধ্যমে এমন কিছু ঘটনা ঘটছে, যা হয়তো আগে কল্পনাই করতে পারতেন না কেউ। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘টটীরী’ ও ‘সরকে চুনর তেরে’ গান দু’টি। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নিষিদ্ধ করেছে নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের নাচের গানটি। এ বার হরিয়ানা পুলিশ করল আরও কড়া পদক্ষেপ।

Advertisement

সমাজমাধ্যমের বাড়বাড়ন্তে নিষিদ্ধ গানের এখনও অনেক অংশ ঘুরে বেড়াচ্ছে। কখনও সেগুলি রিল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কখনও আবার ইউটিউবের শর্ট্‌স ভিডিয়ো-এ দেখা যাচ্ছে ওই গানের কিছু অংশ। সমাজমাধ্যমে যাতে সেটুকুও দেখা না যায়, তাই কড়া পদক্ষেপ করল হরিয়ানা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ইন্টারনেট থেকে এখনও পর্যন্ত মোট ৮৫৭টি লিঙ্ক মুছে দেওয়া হয়েছে। যার মধ্যে ছিল ১৫৪টি ইউটিউব ভিডিয়ো এবং ৭০৩টি ইনস্টাগ্রামের রিল ভিডিয়োর লিঙ্ক। যে সব প্ল্যাটফর্মে বাদশার গান প্রকাশিত হয়েছিল, তাদের নোটিস ধরানো হয়েছে। যদি অবিলম্বে পদক্ষেপ না করা হয়, তা হলে ওই অ্যাকাউন্টগুলি ‘ব্লক’ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, এই গান মহিলাদের সম্মানহানি করছে। এই গানের কথা শিশুদের উপরেও কুপ্রভাব ফেলবে। তাই যদি এই নিয়ম না মানা হয়, তা হলে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হবে ওই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে।

Advertisement

উল্লেখ্য, এর মধ্যে দু’টি গানই নেটমাধ্যমের সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদশা ক্ষমা চেয়েছেন ‘টটীরী’ গানের জন্য। অন্য দিকে, নোরাও কাঁদতে কাঁদতে একটি ভিডিয়ো করে জানিয়েছেন যে, তিনি বুঝতে পারেননি ওই গানের হিন্দি সংস্করণ শালীনতার সীমা ছাড়িয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement