Janhvi Kapoor

শ্রীদেবী-কন্যা জাহ্নবীর বেলি ডান্স দেখে মুগ্ধ নেটাগরিক!

তাঁর কোমর ও পেটের নমনীয়তায় মু্গ্ধ নেটাগরিকরা। খোলা চুলও যেন গানের তাল থেকে বেরচ্ছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২০:৪৭
Share:

জাহ্নবী কপূর

‘হাওয়া হাওয়াই’ গার্লের জায়গা নেওয়া প্রায় অসম্ভব। কিন্তু তাঁর রক্ত তো বহন করছেন জাহ্নবী কপূর! নাচের দক্ষতায় যে তিনিও তালিকার উপরের দিকেই, তার প্রমাণ দিলেন খোদ শ্রীদেবী কন্যা।

Advertisement

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পুরনো নাচের ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘অশোকা’ ছবির বিখ্যাত গান ‘জা রে পবন’। গানের তালে তালে বেলি ডান্স করছেন তিনি। গানের সঙ্গে শরীরের প্রতিটি অংশের ছন্দ একেবারে মাপা। বিচ্যুতি নেই কোনও। তাঁর কোমর ও পেটের নমনীয়তায় মু্গ্ধ নেটাগরিকরা। সাদা রঙের একটি ক্রপ টপের সঙ্গে সাদা রঙের হারেম প্যান্ট পরে রয়েছেন তিনি। খোলা চুলও যেন গানের তাল থেকে বেরচ্ছে না।

রিল ভিডিয়োর ক্যাপশন দেখে বোঝা গেল, এই ভিডিয়োটি পুরনো। এখন আর বেলিডান্স করার সময় পান না অভিনেত্রী। এই ভিডিয়োটি পোস্ট করে জানালেন, সেই সময়টাকে বড্ড মিস করছেন তিনি। নিয়মিত ‘বেলি ডান্স সেশন’-এ যোগ দিতেন শ্রীদেবী কন্যা। দক্ষিণী অভিনেত্রী অহনা কৃষ্ণা, ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ কপূর প্রমুখ তারকা তাঁদের বিস্ময় ও ভালবাসা জানিয়ে গিয়েছেন জাহ্নবীর রিল ভিডিয়োর তলায়। কারও কারও কমেন্ট দে‌খে স্পষ্ট হল, জাহ্নবীকে দেখে তাঁর মায়ের কথা মনে পড়ছে অনেকের।

Advertisement

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আরও পড়ুন: গোলাপি কাঞ্জিভরম, শাঁখা-পলা-সিঁদুরে দক্ষিণেশ্বরে নুসরত, ফ্রেমে যশ ও মদন

Advertisement

আরও পড়ুন: ‘রিতেশ আমাকে কথা দিয়েছে...’, রাখীর স্বামী কী কথা দিয়েছেন শাশুড়িকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement