Kajol Kiss

দীর্ঘ কর্মজীবনে প্রথম বার ‘প্রতিজ্ঞা’ ভেঙে চুম্বন, কোন অস্বস্তিতে ভুগেছিলেন কাজল? ফাঁস করলেন

পর্দার দাম্পত্যজীবনে হঠাৎ ঝড় ওঠে। তেমনই এক মুহূর্তে টেলি-অভিনেতা আলি খানের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায় কাজলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:১৬
Share:

পন ভঙ্গ করে চুমুর অনুভূতি কেমন ছিল কাজলের? ছবি: সংগৃহীত।

বলিউডের তাবড় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন। তার মধ্যে স্বামী অজয় দেবগনের সঙ্গেও কাজ রয়েছে কাজলের। তবে একটি কাজ থেকে বিরত ছিলেন বরাবর। সেটি হল, পর্দায় চুম্বন। ওটিটি-তে পা রাখতেই সেই নিয়ম ভাঙেন অভিনেত্রী। ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ে প্রথম বার পর্দায় চুমু খান কাজল। তাতেই কোন অস্বস্তির কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী?

Advertisement

আমেরিকান সিরিজ় ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য ট্রায়াল’-এ মুখ্য ভূমিকায় রয়েছেন কাজল। এই সিরিজ়ে দেখা যায়, আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। সিরিজ়ে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত। সেই দাম্পত্যজীবনেই হঠাৎ ঝড় ওঠে। তেমনই এক মুহূর্তে টেলি-অভিনেতা আলি খানের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায় কাজলকে। এমন একটা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে এমনিতে কোনও কুণ্ঠা বোধ করেননি আলি। যদিও কাজল নিজের অস্বস্তির কথা জানালেন সিরিজ় মুক্তির প্রায় বছরদুয়েক পর।

এই প্রসঙ্গে কাজল বলেন,“এই বিষয়টা নিয়ে প্রথমে অস্বস্তিতে ছিলাম। শুটিং ফ্লোরে দাঁড়ানোর আগেও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সত্যিই এই দৃশ্যে শট দিতে পারব তো? শেষপর্যন্ত এটিকে পেশাদার সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করেছি।’’ কাজল আরও জানান, দৃশ্যটি জোর করে ঢোকানো নয়, বরং চরিত্রে ও পরিস্থিতির প্রয়োজনে, চিত্রনাট্যের প্রয়োজনে করা। চুম্বনের দৃশ্যটা বাদ দিলে চরিত্রের একটা বড় অংশ বাদ চলে যেত। সেই কারণেই নিজের এত বছরের করা প্রতিজ্ঞা ভাঙেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement