Anik Dutta Death Reason

পরিচালক অনীক দত্তের বাড়ি থেকে উদ্ধার হল ‘সুইসাইড নোট’, কী লেখা ছিল সেই কাগজে? মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে পৌঁছোল পুলিশের দল

বুধবার দুপুরে পরিচালক অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যু! পুলিশ সূত্রে খবর, অনীকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি ‘সুইসাইড নোট’।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৭:০৭
Share:

ছাদ থেকে উদ্ধার হয়েছে ‘সুইসাইড নোট’ ছবি: সংগৃহীত।

বুধবার দুপুরে আচমকাই আসে পরিচালক অনীক দত্তের মৃত্যুসংবাদ! বাড়ির ছাদ থেকে পড়ে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের দল। পুলিশ সূত্রে খবর, অনীকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি ‘সুইসাইড নোট’ এবং একটি চটি।

Advertisement

কী লেখা ছিল সেই নোটে? পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগের পরিচালক একটি ‘নোট’ লিখে গিয়েছিলেন। যেখানে লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। শোনা যাচ্ছে, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়িতেই ঘটেছে এই ঘটনা। হিন্দুস্তান পার্ক এলাকায় স্ত্রীর বাড়িতেই নাকি বুধবার সকালে গিয়েছিলেন তিনি। তবে পরিচালক নিজে থাকতেন ডোভার লেনের বাড়িতে।

দুর্ঘটনার পরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে ভর্তি করানো হয় অনীককে। কিছু ক্ষণ পরে হাসপাতালের তরফে পরিচালককে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য প্রয়াত পরিচালকের দেহ নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

Advertisement

অনীকের দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই হাসপাতালে হাজির হন শহরের বিশিষ্টজনেরা। সিপিএম নেতা মহম্মদ সেলিম থেকে শুরু করে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ-সহ অনেককেই দেখা যায় হাসপাতালে। প্রযোজক ফিরদৌসল হাসান বলেছেন, “বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএমে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।”

হাসপাতাল সূত্রে খবর, সময় অতিক্রম হয়ে যাওয়ায় বুধবার হবে না ময়নাতদন্ত। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত হওয়ার কথা। ইতিমধ্যে তদন্তের জন্য পরিচালকের হিন্দুস্তান পার্ক এলাকার বাড়িতে পৌঁছেছে পুলিশের দল এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement