Tollywood Gossip

‘গান চাই গান চাই’! চারপাশে সুরকারের ছড়াছড়ি, তবু নায়কের নাকি মন ভরছে না, কী চান অভিনেতা?

টলিপাড়ায় নিত্যনতুন জটিলতা। কাজ কমে যাওয়া, কাজ হারানোর ভয় বাড়ছে ক্রমশ। এর মধ্যেই নায়কের মন তুষ্ট করতে নাভিশ্বাস সকলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:০৪
Share:

নায়কের দাবি মেটাতে নাভিশ্বাস সুরকারদের। —প্রতীকী ছবি।

এমনিতেই বাংলা সিনেমার বাজার মন্দা। ছবির ব্যবসায়িক সাফল্যের সঙ্গে বক্সঅফিসের হিসাবের গরমিলের অভিযোগও রয়েছে। বড় তারকা বলতে হাতেগোনা কয়েকজন। এর মধ্যেই টলিপাড়ার নিত্যনতুন জটিলতা বাড়ছে। এ সব অভাব-অভিযোগের মধ্যেও হাতেগোনা বড় ছবির ঘোষণা হচ্ছে। তবু ছবি নিয়ে অভ্যন্তরীণ জটিলতা মিটেও যেন মিটছে না। মনের মতো গান চেয়েও নাকি পাচ্ছেন না ছবির নায়ক।

Advertisement

বড় নায়ক, কাঁধে অনেক দায়িত্ব। এক সময় খ্যাতির মধ্যগগনে ছিলেন তিনি। যদিও মাঝে একটা সময় খরা গিয়েছে। তবু হাল ছাড়েননি, ঘুরে দাঁড়িয়েছেন। ছবি তৈরির প্রতিটি পর্যায়ে তাঁর তীক্ষ্ণ নজর। তাঁর অমতে উনিশ থেকে বিশ করা যায় না, এমনই তাঁর প্রতাপ!

এ হেন নায়কের ছবি বলে কথা! গল্প থেকে গান— কোনও কিছু নিয়েই তাঁর মতের বিরুদ্ধে এক পা এ দিক-ও দিক করা যায় না। তাঁর আসন্ন ছবির জন্য প্রয়োজন একটা আইটেম গান। তবে নায়কের চাই ‘গ্র্যান্ড সং’! নায়কের চারপাশে সুরকারদের ছড়াছড়ি। অনেককেই আগে সুযোগও দিয়েছেন। তবে এখন কাউকেই যেন মনে ধরছে না নায়কের। দেশ পেরিয়ে অন্য দেশের সুরকারের কাছে গিয়েছেন। তবু যা চাইছেন তা নাকি মিলছে না।

Advertisement

শোনা যাচ্ছে, এই মুহূর্তের বহুল আলোচিত একটি হিন্দি ছবির ‘আইটেম নম্বর’-এর মতো কিছু একটা চাইছেন নায়ক। নাচটা সেই হিন্দি ছবির মতো চাইছেন, আবার তাতে থাকতে হবে নিজস্বতাও! এমন ‘সোনার পাথরবাটি’র সন্ধান কি দিতে পারবেন কোনও সুরকার? না কি এ বার সেই দায়িত্ব কাঁধে তুলে নেবেন নায়ক নিজেই? সেটা অবশ্য এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement