Tollywood Gossip

টলিপাড়ার ‘বড় হিরো’র হাত কি উঠে গেল নায়িকার মাথা থেকে? অন্য নায়কের দলে নাম লেখাচ্ছেন অভিনেত্রী!

এত দিন শোনা গিয়েছিল শহরের মেগা তারকার কথা অনুযায়ী পেশাক্ষেত্রে সব সিদ্ধান্ত নিচ্ছেন নায়িকা— কোন ছবি করবেন বা করবেন না। সেই গল্প কি এখন অতীত?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০
Share:

টলিপাড়ার নায়িকা এ বার দল বদলাচ্ছেন? প্রতীকী ছবি।

তিনি এখন সব নায়কের পছন্দের তালিকায় একনম্বরে। টলিপাড়ার অন্দরের ফিসফাস এমনই। শুরুটা কলকাতার কোনও নায়কের সঙ্গে জুটি বেঁধে না হলেও ইদানীং তিনিই নাকি ইন্ডাস্ট্রির ‘ব্লু আইড গার্ল’। এত দিন শোনা গিয়েছিল টলিপাড়ার আলোচিত তারকার কথা ছাড়া তিনি কোনও কাজই করছেন না। নায়িকার ঘনিষ্ঠমহলের দাবি অবশ্য অন্য।

Advertisement

এত দিন শোনা গিয়েছিল শহরের মেগা তারকার কথা অনুযায়ী পেশাক্ষেত্রে সব সিদ্ধান্ত নিচ্ছেন নায়িকা— কোন ছবি করবেন বা করবেন না। তবে এখন তৈরি হয়েছে নতুন কাহিনি। টলিপাড়ার উঠতি নায়িকা নাকি এ বার নাম লেখাচ্ছেন অন্য তারকা নায়কের দলে। দুই নায়কের মধ্যে নাকি রয়েছে বিপুল রেষারেষি।

যদিও ইন্ডাস্ট্রিতে তো সবাই প্রকাশ্যে নিজেদের বন্ধু, ভাই-বোন বলেই দাবি করেন। কিন্তু নেপথ্যের কাহিনি মাঝে মাঝে যখন বেরিয়ে পড়ে, তখনই হয় মুশকিল। তৈরি হয় বিতর্ক। শোনা যাচ্ছে, এমনই এক ছোট ভাইয়ের দল ছেড়ে বড় ভাইয়ের দলে যোগ দিতে পারেন নায়িকা। ইতিমধ্যে নাকি প্রাথমিক পর্যায়ের আলোচনাও হয়ে গিয়েছে। চিত্রনাট্য লেখা চলছে। তাই এখনও প্রকাশ্যে আলোচনাও তেমন শুরু হয়নি। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আরও এক প্রথম সারির নায়কের নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। এর পরে কি পুরনো নায়কের সঙ্গে নায়িকার দূরত্ব তৈরি হবে? তা যদিও এখনই বলা যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement