Prakash Raj

প্রকাশের পরিবর্তে এ বার ‘স্পিরিট’ ছবিতে বিবেক ওবেরয়? জল্পনা বাড়তেই মুখ খুললেন অভিনেতা

সম্প্রতি, ছবির প্রথম ‘লুক’ প্রকাশ্যে আসে। সেখানে ছবির সঙ্গে যুক্ত সব অভিনেতাদের নাম রয়েছে, কিন্তু প্রকাশের নাম নেই। তা দেখেই জল্পনা বেড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩
Share:

ধোঁয়াশা কাটালেন অভিনেতা প্রকাশ রাজ? ছবি: সংগৃহীত।

‘স্পিরিট’ ছবি থেকে একের পর এক অভিনেতা সরে আসা নিয়ে বিপুল বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে, অভিনেতা প্রকাশ রাজও সৃজনশীল মতপার্থক্যের জন্য পিছিয়ে এসেছেন। এই প্রসঙ্গে যদিও ধোঁয়াশা কাটিয়েছেন প্রকাশ নিজেই। অন্য দিকে ছবির নতুন যে ‘লুক’ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে নতুন অভিনেতার নাম। ফলে আবার আলোচনা শুরু।

Advertisement

সম্প্রতি, ছবির প্রথম ‘লুক’ প্রকাশ্যে এসেছে। সেখানে ছবির সঙ্গে যুক্ত সব অভিনেতাদের নাম রয়েছে। কিন্তু সেখানে প্রকাশের নাম না দেখেই জল্পনা বেড়েছে। উল্টে দেখা গিয়েছে অভিনেতা বিবেক ওবেরয়ের নাম। এই আলোচনার মাঝে কী বললেন অভিনেতা প্রকাশ? তিনি বললেন, “আমার তো কোনও শুটিংই হয়নি। সেখানে নাকি মতবিরোধ হয়েছিল বলে শুনছি! সবটাই গুজব। ভুল খবরে কান না দেওয়াই উচিত।”

এর মাঝেই প্রশ্ন, তা হলে কি প্রকাশের পরিবর্তে দেখা যাবে বিবেককে? পরিচালক বা প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, এই ছবি ঘিরে দীর্ঘ দিন বিতর্ক রয়েছে। এই ছবিতে প্রথমে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী তারকা প্রভাস ও বলি-তারকা দীপিকার। কিন্তু, মা হওয়ার পরে দীপিকা আট ঘণ্টার বেশি শুটিং করতে রাজি ছিলেন না। তাই ছবি থেকে তিনি বাদ পড়েন। দীপিকার এক অনুরাগীর মতে, “ভাগ্যিস, দীপিকা এই ছবিতে অভিনয় করেননি! উগ্র পৌরুষ যে ছবিতে রয়েছে, সেখানে না থাকাই শ্রেয়।” তবে এই ছবি ২০২৬ সালেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement