Rajpal Yadav Cheque bounce Case

তিহাড় জেলেই এখনও রাজপাল! কেমন আছেন তিনি, পরিবার ভেঙে পড়েছে? মুখ খুললেন স্ত্রী রাধা

ভিডিয়ো দেখেই অনেকে ভেবে নেন, অবশেষে অব্যাহতি মিলেছে রাজপালের। রাধা যাদব জানিয়ে দিয়েছেন, এই ভিডিয়ো অনেক পুরনো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪
Share:

রাজপালের খবর দিলেন স্ত্রী রাধা। ছবি: সংগৃহীত।

৯ কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দিতে পারেননি রাজপাল যাদব। বাধ্য হয়ে তিনি তিহাড় জেলে আত্মসমর্পণ করেন। অভিনেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউডের অনেকেই। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন রাজপাল। সত্যিই কি তাই? মুখ খুললেন অভিনেতার স্ত্রী রাধা যাদব।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় দেখা যায়, এক সংশোধনাগার থেকে সলমন খানের সঙ্গে বেরিয়ে আসছেন রাজপাল। এই ভিডিয়ো দেখেই অনেকে ভেবে নেন, অবশেষে অব্যাহতি মিলেছে রাজপালের। রাধা যাদব জানিয়ে দিয়েছেন, এই ভিডিয়ো অনেক পুরনো। সংবাদমাধ্যমকে রাধা বলেন, “আপাতত তিনি তিহাড় জেলেই আছেন। জামিনের শুনানি রয়েছে আগামী সোমবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি।”

কিন্তু সংশোধনাগারের মধ্যে কেমন আছেন রাজপাল? অভিনেতার স্ত্রীর উত্তর, “আমি যত দূর বুঝেছি, উনি ঠিক আছেন।” এই পরিস্থিতিতে রাজপালের পরিবারের মনের অবস্থা কী, তা জানান রাধা। তবে সকলে একজোট হয়ে রয়েছেন তাঁরা। তাঁর কথায়, “এই কঠিন সময়ে গোটা পরিবার একসঙ্গে আছি। অনুরাগীদের ও ইন্ডাস্ট্রির মানুষজনের থেকে ও যে পরিমাণ সমর্থন পাচ্ছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

Advertisement

খবর ছড়ায়, অজয় দেবগন ও অক্ষয় কুমার আর্থিক ভাবে রাজপালকে সাহায্য করেছেন। এই প্রসঙ্গে রাধা বলেন, “আমি নির্দিষ্ট কারও নাম এই মুহূর্তে নিতে পারব না। এটুকুই বলব, ইন্ডাস্ট্রির অনেকেই সাহায্য করেছেন।” রাধার আশা, খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হবে। তাঁর বক্তব্য, “আশা করছি, খুব তাড়াতাড়ি ও জেল থেকে বেরিয়ে আসবে। তখন এই বিষয়ে ও-ই আপনাদের সকলকে সবটা জানাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement