Ananya Rakesh bedi video

সারার কাঁধে চুম্বন এঁকে বিতর্কে, এ বার অনন্যার থুতনি ধরে ‘শোরগোল’ ফেললেন রাকেশ বেদী!

মাস কয়েক আগেই রাকেশ বেদী তাঁর ছবির সহ অভিনেত্রী সারা অর্জুনের উন্মুক্ত কাঁধে চুম্বন দিয়ে বিতর্ক তৈরি করেন রাকেশ। এ বার অনন্যা পাণ্ডের সঙ্গে রাকেশের সাক্ষাৎ নিয়ে শোরগোল নেটপাড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:৫০
Share:

(বাঁ দিকে) চেয়ারে বসে অনন্যা পাণ্ডে, (ডান দিকে) দাঁড়িয়ে রাকেশ বেদী। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে চর্চায় অভিনেতা রাকেশ বেদী। একটা সময় টেলিভিশনের অত্যন্ত পরিচত মুখ ছিলেন তিনি। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন এবং নজর কেড়েছেন দর্শকদের। যদিও মাঝে কয়েক বছর খানিকটা লোকচক্ষুর আড়ালে ছিলেন। তবে ‘ধুরন্ধর’-এর সৌজন্যে ফের প্রচারের আলোয় তিনি। মাস কয়েক আগেই তাঁর ছবির সহ অভিনেত্রী সারা অর্জুনের উন্মুক্ত কাঁধে চুম্বন দিয়ে বিতর্কে উঠে আসেন রাকেশ। এ বার অনন্যা পাণ্ডের সঙ্গে রাকেশের সাক্ষাৎ নিয়ে শোরগোল নেটপাড়ায়।

Advertisement

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হন রাকেশ, সেখানে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে ও কিয়ারা আডবাণী। অনন্যাকে দেখে এগিয়ে আসেন তিনি। বার বার অনন্যার প্রতি স্নেহ ব্যক্ত করেন। একাধিক বার অনন্যার থুতনি ধরে আদর করেন। যদিও অনন্যা চেয়ারে ছেড়ে উঠে দাঁড়াননি। প্রতি বার রাকেশই অনন্যার প্রতি স্নেহ দেখিয়েছেন। তাতেই শোরগোল। অনন্যার মুখের অভিব্যক্তি দেখে কেউ কেউ বলেন, ‘‘অনন্যা আসলে ওঁকে পাত্তা দিচ্ছেন না।’’ কেউ আবার বলেন, ‘‘রাকেশ হয়তো এখানেও ছবির সংলাপের মতো বলেছেন, তুমি আমার বাচ্চা তো!’’ আবার অনেকে রাকেশের এমন স্বতঃপ্রণোদিত স্বভাবকে কটাক্ষ করেছেন। যদিও দু’জনের কথার মাঝে একাধিক বার মাথা নাড়তে দেখা যায় কিয়ারাকে। আসলে কী কথা হয়েছে তা অজানা। নেটাগরিকেরা শুধুই অনুমান করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement