Shabana Azmi

‘প্রেমের ছিটেফোঁটা নেই, মা বারণ করেছিল’, জাভেদের সঙ্গে বিয়ে নিয়ে কেন সতর্ক করেন শাবানার মা?

শাবানাকে বিয়ের সময় দুই সন্তান ফারহান ও জ়োয়ার বাবা তিনি। বার বার শাবানার মা বারণ করেছিলেন জাভেদকে বিয়ে করতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:২৪
Share:

কেন জাভেদের সঙ্গে বিয়েতে মত ছিল না শাবানার মায়ের? ছবি: সংগৃহীত।

বলিপাড়ার অন্যতম সম্ভ্রান্ত যুগল তাঁরা। জাভেদ আখতার ও শাবানা আজ়মি। প্রায় চার দশকের সংসার তাঁদের। হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পরেই শাবানাকে বিয়ে করেছিলেন বলিউডে এই নামজাদা গীতিকার। ১৯৮৪ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। শাবানাকে বিয়ের সময় দুই সন্তান ফারহান ও জ়োয়ার বাবা তিনি। শাবানার মা তাঁকে বারণ করেছিলেন জাভেদকে বিয়ে করতে। কিন্তু কথা শোনেননি শাবানা।

Advertisement

এমনিতে শাবানা ও জাভেদের ভাবমূর্তি দেখে অনেকেরই মনে হতে পারে তাঁদের মধ্যে হয়তো মতবিরোধ হয় না, মনোমালিন্য হয় না। যদিও অভিনেত্রী বলেন, ‘‘আমাদের মধ্যে ঝগড়া হয়, ১০ দিন পরে নিজেরাই ভুল বুঝতে পারি, তখন খানিক আফসোস হয়।’’ যদিও কবি জাভেদ মানভঞ্জনের জন্য স্ত্রীর জন্য কি কবিতা লেখেন? শাবানা এই সম্ভাবনা উড়িয়ে বলেন, ‘‘প্রেমের গান লিখলেও ওঁর শরীরে প্রেমের ছিটেফোঁটা নেই। আমার মা তো বারণ করেছিল বিয়ে করতে। কবি মানুষ, কথা দিয়ে প্যাঁচে ফেলবে।’’

যদিও স্বামী-স্ত্রী সম্পর্কের চেয়ে নিজেদের বন্ধু বলতেই পছন্দ করেন তাঁরা। এ ক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে পরস্পরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও ভরসা বজায় রাখা যায়। জাভেদ মনে করেন, সম্পর্কে দু’জনেরই সুখ, শান্তি ও সন্তুষ্টি বজায় থাকা জরুরি। যে ভালবাসায় শ্রদ্ধা নেই, তার কোনও অর্থ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement