Iran israel War

পশ্চিম এশিয়ার যুদ্ধের জের শাহরুখের ছবিতে, ‘কিং’-এর জন্য কী সিদ্ধান্ত নিতে হল অভিনেতাকে?

এ বার সিনেমাতেও প্রভাব পড়ল পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতির। ‘কিং’ ছবির মুক্তির এখনও ৯ মাস বাকি। তার আগেই বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৪৫
Share:

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘কিং’। শাহরুখ একা নন, এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। মাসকয়েক আগে ছবির প্রচার-ঝলক মুক্তি পেয়েছে। যদিও গত দু’বছর ধরে চলছে ছবির শুটিং। ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে লন্ডনে। এর মাঝে অবশ্য একবার পরিচালকও বদল হয়েছে। সুজয় ঘোষের পরিবর্তে ছবির দায়িত্বে এখন সিদ্ধার্থ আনন্দ। ছবির মুক্তিতে এখনও ন’মাস বাকি। তার আগেই বিপত্তি।

Advertisement

ছবির একটা বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ের মরুভূমিতে। সেখানে সুহানার সঙ্গে অনিল কপূরের অ্যাকশনের দৃশ্য শুট হওয়ার কথা ছিল। কিন্তু দুবাই ও পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত সেই অংশের শুটিং। সূত্রের খবর, ‘‘আমিরশাহিতে শুটিং করার জন্য প্রয়োজনীয় অনুমতি জোগাড় করে ফেলেছিলেন নির্মাতারা। ৯ এপ্রিল থেকে এক সপ্তাহ ধরে শুটিং চলার কথা ছিল। কিন্তু ওই অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে নির্মাতারা কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন।’’ শোনা যাচ্ছে, মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় সুহানা ও অনিলের জন্য বড় সেট তৈরি করা হচ্ছে। দুবাইয়ের পরিবর্তে এ বার সেখানেই হবে শুটিং।

২০২৩ সালে মুক্তি পায় শাহরুখের তিনটি ছবি— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটিই দারুণ সাফল্য লাভ করে বক্সঅফিসে। তার প্রায় তিন বছর পরে ‘কিং’ নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ। এই ছবিতে খলচরিত্রে নাকি দেখা যাবে অভিষেক বচ্চনকে। এ ছাড়াও শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement