Dipika Kakar Health Update

দীপিকার রক্তপরীক্ষার রিপোর্ট এসেছে! এখনও উদ্বেগ কাটেনি তাঁর, ভবিষ্যতের জন্য কোন প্রস্তুতি নিচ্ছেন তিনি?

গত বছর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। তার পরে তাঁর অস্ত্রোপচার হয়। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু কয়েক মাস আগে ফের তাঁর যকৃতে একটি টিউমার ধরা পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১১:৪৫
Share:

কেন এখনও উদ্বেগ কাটেনি দীপিকার? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী দীপিকা কক্কড় প্রায় এক বছর ধরে কঠিন স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। গত বছর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। তার পরে তাঁর অস্ত্রোপচার হয়। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু কয়েক মাস আগে ফের তাঁর যকৃতে একটি টিউমার ধরা পড়ে। সেটিও অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু তার পরেও অসুস্থতা পিছু ছাড়েনি দীপিকার। ফের অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম তাঁর স্বাস্থ্যের খবর ভাগ করে নিলেন। এখনও উদ্বেগ কমেনি তাঁদের।

Advertisement

কিছুটা স্বস্তিতে এখন দীপিকা ও শোয়েব। নিজেদের ভ্লগে, শোয়েব জানান, দীপিকার রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। চিকিৎসার জন্য এটি ভাল লক্ষণ। শোয়েব বলেন, “এখন আমাদের আবার চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা জানতে হবে। কারণ, এটা দীর্ঘ লড়াই। রিপোর্ট স্বাভাবিক এলেও এখন এটাকে বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসা চলতেই থাকবে। তবে এটা খুব ইতিবাচক যে আমরা একটা ধাপ পার করতে পেরেছি।”

ভাল খবরের মাঝেও দীপিকা তাঁর বর্তমান পরিস্থিতির জন্য বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। শোয়েব সবসময় তাঁর পাশে ছিলেন। তাঁকে সান্ত্বনা দিয়ে এসেছেন এবং আশা জুগিয়েছেন এই বলে যে, সব ঠিক হয়ে যাবে। জানান দীপিকা।

Advertisement

বর্তমানে দীপিকা তাঁর খাবার ও জীবনযাপনের ব্যাপারে খুব কড়া নিয়ম মেনে চলছেন। শোয়েব এই নিয়মিত জীবনযাপনের জন্য তাঁকে সব সময়ে প্রশংসা করেন এবং উৎসাহ দেন।

ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা বলেন, “এখন আমাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে হবে। নতুন চিকিৎসা, শরীর কীভাবে প্রতিক্রিয়া করবে, কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং কী কী সতর্কতা নিতে হবে, সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে।”

আগে শোয়েব তাঁর স্ত্রীকে রান্নাঘর থেকে দূরে থাকতে বলেছিলেন যাতে তিনি বেশি করে বিশ্রাম নিতে পারেন। তবে ক্রমে তাঁর মত বদলেছে। তাই দীপিকাকে আর রান্না করতে বাধা দিচ্ছেন না তিনি। এতে দীপিকা সত্যিই খুশি হন। রান্না অভিনেত্রীর মুখে হাসি এনে দেয়।

আগের ভ্লগে শোয়েব জানান, দীপিকা প্রতিদিন সকাল ৭টায় হাঁটা দিয়ে দিন শুরু করেন এবং সন্ধ্যা ৭টার পর কিছু খান না। এই অভ্যাসগুলো তাঁর সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement