Katrina kaif

ফের রেড কার্পেটে উষ্ণতা ছড়ালেন ক্যাট!

অনেকদিন পর ক্যাটরিনাকে ফের রেড কার্পেটে হাঁটতে দেখে নিজেদের উচ্ছ্বাস গোপন করেননি নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৭
Share:

রেড কার্পেটে ক্যাটরিনা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ। মডেলিংয়ের সময় র‌্যাম্পে ফেলা তাঁর বলিষ্ঠ পদক্ষেপ নজর কাড়ে নেটিজেনদের। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে অনেকদিন পর ক্যাটরিনাকে ফের রেড কার্পেটে হাঁটতে দেখে নিজেদের উচ্ছ্বাস গোপন করেননি নেটাগরিকরা।

Advertisement

সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমার প্রিয় একটি ক্যাম্পেন ফিরিয়ে আনার জন্য রেড কার্পেট তৈরি। অনুমান করতে পারবেন কোনটি?’’ সেখানে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে লাল রঙের পোশাকে। সেই পোশাক পরেই রেড কার্পেটে ক্যাট ওয়াক করলেন তিনি। সে সময় একাধিক ক্যামেরা তাক করেছিল তাঁর দিকেই।

বুধবার পোস্ট করার পর সেই ভিডিয়ো লাইক পড়েছে ৪৫ লক্ষের কাছাকাছি। সেই ভিডিয়ো দেখে কেউ ক্যাটকে বলেছেন, ‘‘লিউডের অন্যতম হটেস্ট গার্ল।’’ তো কেউ বলেছেন, ‘‘রেড কার্পেটে তোমার হাঁটা কাউকে পাগল করার জন্য যথেষ্ট।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

Red Carpet Ready for the return of one of my favourite campaigns 🥭 😉this time with a twist ........... Can u guess which one 🤔?

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

Advertisement

আরও পড়ুন: সানির মেকআপের ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়

আরও পড়ুন: এ বার সমকামী চরিত্রে স্বরা-দিব্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement