‘বুম্বরো বুম্বরো’ গানের নতুন চেহারা মুগ্ধ করল প্রীতি জিন্টাকেও

প্রীতি জিন্টারও গানটি বেশ পছন্দ হয়েছে। সে কথা তিনি নিজেই জানিয়েছেন টুইটারে।  

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৫
Share:

২০০০-এ মুক্তি পাওয়া এই গান ছিল সুপার-ডুপার হিট।

‘মিশন কাশ্মীর’ ছবির গান ‘বুম্বরো বুম্বরো’। ২০০০-এ মুক্তি পাওয়া এই গান ছিল সুপার-ডুপার হিট। হৃতিক রোশন, সঞ্জয় দত্ত, প্রীতি জিন্টা অভিনয় করেছিলেন সেই ছবিতে। সম্প্রতি ওই গানটিই একটু অন্য ভাবে গেয়েছেন মুম্বইয়ের কয়েক জন যুবক-যুবতী। ওই গানের এই কভার ভার্সন মনে ধরেছে নেটাগরিকদেরও। প্রীতি জিন্টারও গানটি বেশ পছন্দ হয়েছে। সে কথা তিনি নিজেই জানিয়েছেন টুইটারে।

Advertisement

মুম্বইয়ের পারকাশনিস্ট হর্ষ পারমার নিজের টুইটার হ্যান্ডল থেকে শুক্রবার শেয়ার করেছেন সেই গানের ভিডিয়ো। সেখানে হর্ষের সঙ্গে দেখা যাচ্ছে আরও কয়েক জন যুবক-যুবতীকে। তাঁরা সকলে মিলেই গেয়েছেন ‘মিশন কাশ্মীর’-এর সেই গান।

সেই গানের ভিডিয়ো আপলোড করে হর্ষ লিখেছেন, ‘‘অসাধারণ এই গান নিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।’’ শুনুন সেই গান—

Advertisement

এই গান শুনে মুগ্ধ প্রীতি জিন্টা লিখেছেন, ‘‘খুব সুন্দর। ভালবাসা রইল।’’

আরও পড়ুন: সাংবাদিককে ফোন করে কটূক্তি থেকে নায়িকাদের অপমান, বিতর্কের আরেক নাম কপিল শর্মা

Advertisement

আরও পড়ুন: আগের বছর বাবা ছিল, এখন আর নেই... ইরফানের জন্য মন কেমন ছেলে বাবিলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement