Health Updates Of Salim Khan

হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চটলেন সলমন! সেলিম খানকে নিয়ে কোন কাজ না করার নির্দেশ দিলেন?

ডা. জলিল পার্কার জানিয়েছে, সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। কী ভাবে চিকিৎসা হচ্ছে সেই খবর ফাঁস হতেই কি চটলেন সলমন খান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭
Share:

সলমন খান কী নির্দেশ দিলেন সেলিম খানকে নিয়ে? ছবি: সংগৃহীত।

দিন দুই আগেই জানানো হয়েছে, সেলিম খানের মস্তিষ্কে কোনও অস্ত্রোপচার হয়নি। তবে ডিএসএ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর, বাবার স্বাস্থ্য সম্পর্কিত খুঁটিনাটি প্রকাশ্যে আসতেই সম্ভবত হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চটলেন সলমন খান।

Advertisement

জানা গিয়েছে, সলমন একা নন, খান পরিবারের প্রত্যেক সদস্যই নাকি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের উপরে বিরক্ত! তাঁদের যুক্তি, সেলিম খান সকলের প্রিয়। তাই তাঁকে নিয়ে খ্যাতনামী থেকে সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাঁরা প্রবীণ চিত্রনাট্যকারকে ভালবাসেন বলে প্রত্যেকের কাছে খান পরিবার কৃতজ্ঞ। পাশাপাশি, তাঁরা এ-ও মনে করেন, স্বাস্থ্যবিষয়ক যে কোনও তথ্য অত্যন্ত ব্যক্তিগত বিষয়। সে সম্পর্কে জানার অধিকার কেবলমাত্র অসুস্থ ব্যক্তি এবং তাঁর পরিবারের।

সলমন জানিয়েছেন, এই গোপনীয়তা তাঁর অসুস্থ বাবার ক্ষেত্রে রক্ষা করা হচ্ছে না। উল্টে চিকিৎসকের একটি দল গত দু’দিন ধরে সেলিম খানের ‘হেলথ বুলেটিন’ নিজ দায়িত্বে প্রকাশ্যে এনেছেন। এখানেই আপত্তি সলমন এবং তাঁর পরিবারের। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে নিষেধ করেছেন বলে খবর।

Advertisement

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সলমন চাইছেন না, সেলিমের অসুস্থতা, তাঁর স্বাস্থ্যসম্পর্কিত খুঁটিনাটি বাইরের লোক জানতে পারুক। খান পরিবার যদি মনে করেন, তা হলে তাঁরা নিজেরাই তা জানাবেন। ফলে, হাসপাতালের তরফ থেকে চিকিৎসকের দল আগামী দিনে সেলিম খানকে নিয়ে আর কোনও তথ্য দেবেন না বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন সলমনের বাবা। বুধবার ডা. জলিল পার্কার এবং তাঁর দল বুলেটিনে জানান, আপাতত ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। দ্রুত উন্নতি ঘটছে তাঁর। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হবে।

বৃহস্পতিবার সেলিম খানকে দেখতে গিয়েছিলেন সলমনের আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর নায়িকা চিত্রাঙ্গদা সিংহ। তিনিও পরে সাংবাদিকদের জানান, ভাল আছেন প্রবীণ চিত্রনাট্যকার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement