Thalapathy Vijay on Sangeetha Sornalingam

‘কেউ আলাদা করতে পারবে না’, সঙ্গীতাকে সরাসরি আক্রমণ বিজয়ের! কী ভাবে দিন কাটছে অভিনেতার স্ত্রীর

স্ত্রী সঙ্গীতাকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন বিজয়। এ বার সরাসরি স্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার দিলেন থলপতি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:০৯
Share:

স্ত্রী সঙ্গীতার উদ্দেশে মুখ খুললেন বিজয়। ছবি: সংগৃহীত।

থলপতি বিজয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক। গত কয়েক মাস ধরে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবরে সরগরম তামিলনাড়ুর বিনোদনজগৎ থেকে রাজনীতি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। তার পর থেকেই থলপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। শোনা যায়, ইতিমধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন অভিনেতা। এ বার সরাসরি স্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার দিলেন থলপতি!

Advertisement

এই মুহূর্তে তামিলনাড়ু জুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। সম্প্রতি দলের এক জনসভা থেকে বিজয় বলেন, ‘‘নির্বাচনের ৩০ দিন আগে আমার চারপাশের বেশ কিছু মানুষ সম্মানহানির চেষ্টা করেছিলেন। সেটা কাজে আসেনি। আপনারা আমাকে যতই পরীক্ষা ও কষ্টের মধ্যে ফেলুন না কেন, আমাকে জনগণের থেকে আলাদা করতে পারবেন না।’’ অনেকের দাবি, তিনি স্ত্রী সঙ্গীতার উদ্দেশেই এ হেন বক্তব্য রেখেছেন। এই প্রথম নয়, দিনকয়েক আগেও বিজয় বলেছিলেন, ‘‘আমার জীবন নিয়ে যে সব আলোচনা হচ্ছে তাতে কান দেবেন না। আপনাদের সময় দেওয়ার মতো কোনও বিষয় নয়।’’

বিজয়ের এ হেন মন্তব্যে অনেকেই রেগে গিয়েছেন তাঁর উপর। কেউ কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে দাগিয়ে দিয়েছেন। কেউ অবশ্য থলপতির প্রতি সমব্যথী হয়ে তাঁর পক্ষ নিয়েছেন। এ দিকে, অভিনেতার স্ত্রী সঙ্গীতা ফের আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকার অধিকারের দাবিতে।

Advertisement

এ দিকে, অভিনেতা চেন্নাইয়ের বাড়িতে স্ত্রী সঙ্গীতাকে তত দিনই থাকতে দেবেন যত দিন মামলা চলছে। এমনটাই শোনা যাচ্ছে। অনেকেই দাবি করেছেন, অভিনেতা স্ত্রী ও সন্তানদের সে ভাবে দায়িত্ব নিচ্ছেন না। তবে সূত্রের খবর, স্ত্রীর নামে একাধিক বিনিয়োগ আগে থেকেই করে রেখেছিলেন অভিনেতা। সেখান থেকে তাঁর মাসিক ৪৯ লক্ষ টাকা আয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement