—প্রতীকী ছবি।
২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। বিশেষ এই দিনের হিন্দু শাস্ত্রে নানা গুরুত্ব রয়েছে। এটি একটি শুভ দিন। গৃহপ্রবেশ থেকে দোকান উদ্বোধন, যে কোনও শুভ কর্মের সূচনা এই দিন করা যেতে পারে। এর ফলে দারুণ ফলপ্রাপ্তি হয় বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটা যেহেতু খুবই শুভ, তাই এই দিন পালন করার জন্য বিশেষ কিছু জ্যোতিষ টোটকার সন্ধান দেওয়া হল। এই টোটকাগুলি সঠিক ভাবে পালন করলে নিজের ভাগ্যকে নিজেই বদলে ফেলতে পারবেন। কারণ এই দিনে করা যে কোনও কাজই খুবই কার্যকরী হয়।
টোটকা:
১) অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো কেনা খুবই শুভ। তবে সকলের পক্ষে তা সম্ভব নয়। তবে বিশেষ কিছু জিনিস এই দিন কিনলে লক্ষ্মীলাভ হওয়া সম্ভব। এই দিন নুন, হলুদের গাঁট বা গুঁড়ো হলুদ, তুলো, মাটির প্রদীপ বা মাটির কলসি, কড়ি ও হলুদ সর্ষে কিনুন।
২) এই দিন বাড়িতে অবশ্যই ভাল চাল কিনে এনে চাল রাখার জায়গায় রেখে দিন। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই চাল শেষ হওয়ার আগেই নতুন চাল কিনে আনতে হবে।
৩) অক্ষয় তৃতীয়ার দিন একটা রুপোর পাত্রে কিছু চাল, একটা হলুদের গাঁট, তিনটে কয়েন, কিছুটা গোটা ধনে, পাঁচটা গোমতী চক্র নিয়ে তার উপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে এবং ঠাকুরের কাছে রেখে দিতে হবে। পরের দিন সকালে প্রদীপটা কোনও গাছের নীচে রেখে দিন এবং বাকি সামগ্রীগুলো লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে ধনলাভ হবে।
৪) এই দিন আটা রাখার জায়গায় একটা পাঁচ টাকার কয়েন রাখুন, চিনির কৌটোয় একটা দারচিনি রাখুন, নুনের কৌটোয় চারটে লবঙ্গ রাখুন এবং চাল রাখার পাত্রে একটা হলুদের গাঁট রেখে দিন। সংসারে সমৃদ্ধি আসবে।
৫) অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ একেবারেই করবেন না। যেমন— কারও থেকে টাকা ধার নেবেন না এবং দেবেন না, নিজের গাড়ি কাউকে দেবেন না, কালো এবং নীল জামাকাপড় পরবেন না, আমিষ খাবার খাবেন না এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে।