Pearl Wearing Astrology

মুক্তো পরিয়েও সন্তানকে শান্ত করতে পারছেন না? হাতে অন্য রত্ন নেই তো? পাঁচ ‘শত্রু’ রত্ন ফল দেয় না মুক্তোর

গ্রহরত্ন ধারণের বিভিন্ন নিয়ম রয়েছে। যে কোনও রত্ন ধারণের ক্ষেত্রে সেগুলি মাথায় রাখা জরুরি। না হলে ফল পাওয়া যায় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১২:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গ্রহরত্নের ভূমিকা আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। সমস্যার নিরিখে যদি সঠিক রত্ন ধারণ করা যায়, তা হলে শুভ ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস। তবে গ্রহরত্ন ধারণের বিভিন্ন নিয়ম আছে। যে কোনও রত্ন ধারণের ক্ষেত্রে সেগুলি মাথায় রাখা জরুরি। না হলে ফল পাওয়া যায় না। উল্টে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সব ধাতু দিয়ে যেমন সমস্ত রত্ন পরা যায় না, তেমনই সমস্ত গ্রহরত্নের নিজেদের মধ্যে সম্পর্ক ভাল হয় না। বিশেষ কিছু গ্রহরত্ন রয়েছে যা মুক্তা ধারণ করলে পরা অনুচিত। অন্যথায় ঘটে অমঙ্গল। মুক্তা পরলে কোন রত্নগুলি ভুলেও পরবেন না, জেনে নিন।

Advertisement

মুক্তার সঙ্গে কোন রত্নগুলি পরা যায় না?

  • মুক্তোর সঙ্গে নীলা ধারণ উচিত নয়। শাস্ত্রমতে, এই দুই রত্ন একসঙ্গে ধারণ করলে জীবনে উদ্বেগ এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। এর ফলে সংসারে অশান্তির সৃষ্টি হয়। জীবনে হঠাৎ বড় ধরনের কোনও সমস্যাও দেখা গিতে পারে।
Advertisement
  • হিরে এবং মুক্তো একসঙ্গে ধারণ করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। এর প্রভাবে মানসিক স্থিতি নষ্ট হয়। দাম্পত্যজীবনে কলহ বৃদ্ধি পায়। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ চরম আকার ধারণ করে।
  • গোমেদের সঙ্গে মুক্তো ধারণ শুভ নয়। এর ফলে মনের অস্থিরতা বৃদ্ধি পায়। কোনও কাজ শান্ত মাথায় করা যায় না। ভয়, আত্মবিশ্বাসের অভাব প্রভৃতি নেগেটিভ চিন্তা আমাদের মাথায় বাস করা শুরু করে।
  • পান্নার সঙ্গেও মুক্তোর বোঝাপড়া ভাল নয়। এই দুই রত্ন একসঙ্গে পরলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লোপ পায়। যে কোনও কাজে বিলম্ব দেখা দেয়। সফলতার পথে নানা বাধার সম্মুখীন হতে হয়।
  • মুক্তোর সঙ্গে ক্যাটস আই ধারণ শুভ নয়। এর প্রভাবে মনোযোগের অভাব দেখা দেয়। কোনও কাজ মন দিয়ে করে ওঠা যায় না। কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement