Numerological Prediction

কারও কপালে শঙ্কার মেঘ, কারও মিঠে রোদ, পৌষের পর পরিবর্তনের ইঙ্গিত! জন্মসংখ্যা অনুযায়ী নববর্ষ কার কেমন কাটবে?

১-৯, প্রতিটি জন্মসংখ্যার জাতক-জাতিকাই বৈশাখ থেকে পৌষ পর্যন্ত একই রকম ফল পাবেন। পৌষের পর ফলের পরিবর্তন ঘটবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নতুন বছর শুরু হলে সকলেরই একটা প্রশ্ন মনে আসে, বছরটা কেমন কাটবে। এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ভাবে এই প্রশ্নের উত্তর খোঁজা হয়, যেমন কোন লগ্ন বা কোন রাশির কেমন কাটবে। সংখ্যাতত্ত্বের সাহায্যে জন্মসংখ্যা মিলিয়েও বছরটা কার কেমন কাটবে সেটা জানানো সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, ১-৯, প্রতিটি জন্মসংখ্যার জাতক-জাতিকাই বৈশাখ থেকে পৌষ পর্যন্ত একই রকম ফল পাবেন। পৌষের পর ফলের পরিবর্তন ঘটবে। জন্মসংখ্যা মিলিয়ে নতুন বছর কেমন কাটবে এবং কোন প্রতিকারে সুফল প্রাপ্তি ঘটবে, জেনে নিন।

Advertisement

সংখ্যাতত্ত্ব অনুযায়ী ফল এবং বিশেষ প্রতিকার:

১ (১, ১০, ১৯, ২৮ তারিখে জন্ম হলে): ১ জন্মসংখ্যা যাঁদের, তাঁদের জন্য ১৪৩৩ খুবই শুভ বছর। কর্মশক্তি, উদ্দীপনার সঙ্গে মনের কোণে থাকা আকাঙ্ক্ষা পূরণ হবে। মানসম্মান প্রাপ্তি, কর্মে সফলতা, চাকরিজীবীদের পদোন্নতি এবং ব্যবসায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ এবং অহং বৃদ্ধি পাবে। সেগুলি নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হবে। পৌষ মাসের দ্বিতীয় ভাগে ফলের সামান্য পরিবর্তন ঘটলেও তা বিশেষ চিন্তার কারণ হবে না।

Advertisement

প্রতিকার: রামজি এবং হনুমানজির পুজো। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবায় শুভ ফলপ্রাপ্তি হবে।

২ (২, ১১, ২০ ,২৯ তারিখে জন্ম হলে): ২ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্যও ১৪৩৩ শুভ বছর। কর্ম এবং অন্যান্য ক্ষেত্রে সফলতার সঙ্গে ভ্রমণেরও অনেক সুযোগ আসবে। পৌষ মাসের দ্বিতীয় ভাগে ফলের শুভ পরিবর্তন ঘটবে।

Advertisement

প্রতিকার: মা বা মাতৃতুল্য মহিলার সেবা করুন। শিব-পার্বতীর পুজোয় সুফল প্রাপ্তি ঘটবে।

৩ (৩, ১২, ২১, ৩০ তারিখে জন্ম হলে): ৩ জন্মসংখ্যার শুভ বছর। কর্মে সফলতা এবং পদোন্নতি প্রাপ্তি হবে। পিতা এবং পুত্রের সফলতায় গর্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খাবার পরিমাণের সঙ্গে রাগের উপরও নিয়ন্ত্রণ রাখুন। পৌষ মাসের দ্বিতীয় ভাগে ফলের সামান্য পরিবর্তন ঘটলেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।

প্রতিকার: গুরু বা গুরুতুল্য ব্যক্তির সেবায় শুভ ফলপ্রাপ্তি হবে। গুরু বা দেবস্থান এবং মন্দিরে দান করতে পারেন।

৪ (৪, ১৩, ২২,৩১ তারিখে জন্ম হলে): ১৪৩৩ ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জন্য শুভ বছর বলা যায় না। সতর্কতার সঙ্গে কাজ এবং চলাফেরা করুন। বিশেষ করে, গাড়ি চালানো বা পথে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে। রাগ, অহমিকা, ভ্রম নিয়ন্ত্রণ জরুরি। পৌষ মাসের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটলেও খুব শুভ বলা যায় না।

প্রতিকার: শ্রীরামজি এবং শিব-দুর্গার পুজো করলে বিশেষ শুভ ফলপ্রাপ্তি হলেও হতে পারে।

৫ (৫, ১৪, ২৩ তারিখে জন্ম হলে): ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের চলতি বছরে মিশ্র ফলপ্রাপ্তি হবে। বিদ্যা এবং ব্যবসায় সফলতা আসবে। রাগ, শীঘ্র সিদ্ধান্ত এবং হঠকারিতা বর্জন করুন। পৌষ মাসের দ্বিতীয় ভাগে ফলের সামান্য পরিবর্তন ঘটলেও উল্লেখযোগ্য শুভ পরিবর্তন ঘটবে না।

প্রতিকার: প্রতি দিন সূর্যদেব এবং গণপতিজির পুজো করুন।

৬ (৬, ১৫, ২৪ তারিখে জন্ম হলে): ৬ জন্মসংখ্যার জন্য ১৪৩৩ খুব শুভ বলা যায় না। সমস্ত কাজে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। রাগ এবং অহমিকা ত্যাগ করা জরুরি। পৌষ মাসের দ্বিতীয় ভাগের পরে শিল্পকলায় আকর্ষণ বাড়বে।

প্রতিকার: সাদা জিনিস দান করুন। কন্যাসন্তান বা যে কোনও বাচ্চা মেয়েকে চকলেট দান করুন।

৭ (৭, ১৬, ২৫ তারিখে জন্ম হলে): ১৪৩৩ ৭ জন্মসংখ্যার জন্য মিশ্র বছর। নিজের অনুভূতিদের গুরুত্ব দিন। কোনও কাজে মন সায় না দিলে সে কাজ না করাই ভাল। নতুন কাজ শুরু না করাই ভাল, করলেও খুব চিন্তাভাবনা করে শুরু করুন। ধ্যান এবং পুজোয় শুভ ফলপ্রাপ্তি হবে। রাগ এবং অহমিকার উপর নিয়ন্ত্রণ রাখুন। পৌষ মাসের দ্বিতীয় ভাগের পরে মানসিক চাপ এবং হতাশা বাড়বে।

প্রতিকার: প্রত্যেক দিন সূর্যদেব এবং গণপতিজির পুজো করুন।

৮ (৮, ১৭, ২৬ তারিখে জন্ম হলে): ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য শুভ বছর বলা যায় না। সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। বিশেষত গাড়ি চালানো বা পথে ভ্রমণের সময় সতর্ক থাকা জরুরি। বাবার সঙ্গে মতপার্থক্য হওয়ার আশঙ্কা বৃদ্ধি। পৌষ মাসের দ্বিতীয় ভাগের পরে শুভ পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

প্রতিকার: রোজ সূর্যপ্রণাম করুন। শনিবার করে শনি মহারাজের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিন।

৯ (৯,১৮,২৭ তারিখে জন্ম হলে): ১৪৩৩ ৯ জন্মসংখ্যার শুভ বছর হলেও সফলতার সঙ্গে রাগ এবং অহং বৃদ্ধি পাবে। এ সকল বিষয়ে নিয়ন্ত্রণ রাখা জরুরি। অন্যথায় দীর্ঘকালীন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। পরিকল্পনা করে কাজ করুন। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। শরীর-স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। পৌষ মাসের দ্বিতীয় ভাগে ফলের শুভ পরিবর্তন ঘটবে।

প্রতিকার: হনুমানজির পুজো, হনুমান চালিশা পাঠের সঙ্গে রোজ সূর্যপ্রণাম বিশেষ শুভ ফল দান করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement