Numerology Prediction

কারও প্রয়োজন ব্যক্তিগত সময়ের, কেউ ঘোর সংসারী! জন্মসংখ্যার নিরিখে স্ত্রী হিসাবে কোন জাতিকা কেমন? জানালেন জ্যোতিষী

কোনও ব্যক্তি কেমন প্রকৃতির বন্ধু, জীবনসঙ্গী প্রভৃতি হবেন তা-ও জন্মসংখ্যার বিচারের মাধ্যমে বলে দেওয়া সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, বিভিন্ন জন্মসংখ্যার জাতিকারা স্ত্রী হিসাবে হন ভিন্ন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:১৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রের তুলনামূলক সহজ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ভাগ হল সংখ্যাতত্ত্ব। এর সাহায্যে জন্মতারিখের বিচার করে মানুষের জন্মসংখ্যা নির্ধারণ করা সম্ভব। সংখ্যাতত্ত্ব মতে, প্রতিটি জন্মসংখ্যার ব্যক্তিদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। কোনও ব্যক্তি কেমন প্রকৃতির মানুষ হবেন তার অনেকটা নির্ভর করে উক্ত ব্যক্তির রাশি, লগ্ন এবং জন্মসংখ্যার উপর। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এমনকি কোনও ব্যক্তি কেমন প্রকৃতির বন্ধু, জীবনসঙ্গী প্রভৃতি হবেন তা-ও জন্মসংখ্যার বিচারের মাধ্যমে বলে দেওয়া সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, বিভিন্ন জন্মসংখ্যার জাতিকারা স্ত্রী হিসাবে হন ভিন্ন। জন্মসংখ্যা মিলিয়ে জেনে নিন।

Advertisement

কোন জন্মসংখ্যার জাতিকা স্ত্রী হিসাবে কেমন হন?

১: ১ জন্মসংখ্যার জাতিকারা স্ত্রী হিসাবে অত্যন্ত স্বাধীনচেতা হন। কোনও কিছুর জন্যই স্বামীর উপর নির্ভর করে থাকতে পছন্দ করেন না। নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। সম্পর্কে সম্মান এবং ব্যক্তিগত মতামত থাকা জরুরি বলে মনে করছেন ১ জন্মসংখ্যার জাতিকারা। স্বামীর প্রতি এঁরা অত্যন্ত যত্নবান হন।

Advertisement

২: সম্পর্কে শান্তিকে অধিক গুরুত্ব দেন ২ জন্মসংখ্যার জাতিকারা। আবেগতাড়িত ২ জন্মসংখ্যার জাতিকারা সর্বদা নিজের অনুভূতি খোলাখুলি ভাবে প্রকাশ করেন না। পাছে অশান্তি সৃষ্টি হয় সেই ভয় এঁদের তাড়িয়ে বেড়ায়। এঁরা নিজের থেকে বেশি স্বামী কিসে খুশি হবেন তাতে গুরুত্ব দেন। স্বামীর প্রতি এঁদের ভালবাসা হয় নিখাদ। সর্বদা তাঁর ভালমন্দের খেয়াল রেখে চলেন এঁরা।

৩: সম্পর্ককে সর্বদা মাতিয়ে রাখতে পারদর্শী ৩ জন্মসংখ্যার জাতিকারা। এঁরা স্বামীর সঙ্গে যে কোনও প্রকার কাজে অংশ নিতে একপায়ে রাজি থাকেন। হাসিঠাট্টায় সম্পর্কটিকে এগিয়ে নিয়ে চলেন ৩ জন্মসংখ্যার জাতিকারা। তবে মনের কথা প্রকাশ করায় এঁরা কখনও কুণ্ঠা বোধ করেন না।

Advertisement

৪: ৪ জন্মসংখ্যার জাতিকারা স্ত্রী হিসাবে অত্যন্ত বাস্তববাদী হন। অলীক কল্পনা করেন না। গুছিয়ে সংসার করতে ভালবাসেন ৪ জন্মসংখ্যার জাতিকারা। এঁদের চোখ বুজে বিশ্বাস করা যায়। কেবল স্বামী নয়, পরিবারের সকলের খেয়াল রাখতে পারদর্শী হন এই জন্মসংখ্যার জাতিকারা।

৫: সম্পর্কে ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেন ৫ জন্মসংখ্যার জাতিকারা। স্বামীর সঙ্গে সময় কাটাতে যেমন ভালবাসেন, তেমনই নিজের জন্যও আলাদা করে সময় নির্ধারিত করে রাখেন এঁরা। এই সকল জাতিকারা ঘুরতে খুব ভালবাসেন। বছরে এক বার করে স্বামীর সঙ্গে ঘুরতে যেতে পারলেই এঁরা আর কোনও দাবি রাখেন না।

৬: ৬ জন্মসংখ্যার জাতিকারা গুছিয়ে সংসার করার ব্যাপারে পারদর্শী। এঁরা কখনও নিজের সুবিধাটা দেখেন না, স্বামী এবং পরিবার কী চাইছে সেটাকেই বেশি গুরুত্ব দেন। কেবল স্বামী নয়, সংসারে সকলের খেয়াল রাখেন ৬ জন্মসংখ্যার জাতিকারা। জীবনসঙ্গী হিসাবে এঁরা অত্যন্ত বিশ্বাসযোগ্য হন।

৭: স্ত্রী হিসাবে লাজুক প্রকৃতির হন ৭ জন্মসংখ্যার জাতিকারা। বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে যে কোনও মানুষকে গভীরে গিয়ে পড়তে ভালবাসেন এঁরা। সম্পর্কের ক্ষেত্রেও সেটাই করেন। স্বামীর সমস্ত পছন্দ-অপছন্দের হিসাব এঁদের কাছে থাকে। কিন্তু সেটা চট করে বুঝতে দেন না। দরকারে এঁদের সর্বদা পাশে পাওয়া যায়।

৮: সংসারের চাবিকাঠি নিজের আঁচলে বেঁধে রাখায় বিশ্বাসী ৮ জন্মসংখ্যার জাতিকারা। এঁরা নিজেদের চাহিদা অনুযায়ী কাজ করতে ভালবাসেন। তবে স্বামীর ভাল লাগাকেও গুরুত্ব দেন। সম্পর্কে মধ্যপন্থা বজায় রেখে সমস্ত কাজ করতে ভালবাসেন। স্বামী কষ্ট পাবেন এমন কোনও কাজ এঁরা করেন না।

৯: ৯ জন্মসংখ্যার জাতিকারা স্ত্রী হিসাবে অত্যন্ত দয়াময়ী হন। এঁরা স্বামীর খুশির জন্য যা কিছু করতে পারেন। তবে বদলে সেই পরিমাণ গুরুত্ব না পেলে এঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আবেগতাড়িত ৯ জন্মসংখ্যার জাতিকারা ভালবাসা এবং যত্নে খুশি থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement