ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। ধীর গতির গ্রহেরা অপেক্ষাকৃত বেশি সময় এক একটি রাশিতে স্থায়ী হয়। অন্য দিকে দ্রুত গতির গ্রহেরা তাড়াতাড়ি রাশি বদলায়। বুধ দ্রুত গতির গ্রহ। সে এক রাশিতে কমবেশি ৩০-৪০ দিন থাকে। বুধ বুদ্ধির কারক গ্রহ। কোষ্ঠীতে বুধ শুভ স্থানে থাকলে মেধা ক্ষুরধার হয়। বাচনক্ষমতাতেও এর শুভ প্রভাব পড়ে। এপ্রিলের ১১ তারিখ বুধ রাশি পরিবর্তন করবে। কুম্ভ থেকে পরবর্তী রাশি মীনে যাবে বুধ। সেই কারণে পাঁচ রাশির জীবনে বিশেষ পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
বুধের রাশি পরিবর্তনে কারা লাভবান হবেন?
বৃষ: বৃষ জাতক-জাতিকারা ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। বুধ গোচরের ফলে আপনারা আর্থিক ক্ষেত্রে অনেকটা শক্তিশালী হয়ে উঠবেন। নানা দিক থেকে অর্থ লাভের সুযোগ পাবেন। এই সময় সঞ্চয়ের ক্ষেত্রে মন দিন। বৃষ জাতক-জাতিকারা এপ্রিলের ১১ তারিখের পর মন চাইলে বিনিয়োগ করেও দেখতে পারেন। দারুণ মুনাফার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মিথুন: বুধ মিথুন জাতক-জাতিকাদের প্রতিনিধিত্ব করে। বুধের মীনে প্রবেশ মিথুন জাতক-জাতিকাদের জন্য সুসময় বয়ে আনবে বলে মনে করা হয়। এই সময় আপনারা শান্ত মাথায় যে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাজীবন, উভয় ক্ষেত্রেই ভাল ফল পাবেন। পারিবারিক দিকে যে সকল সমস্যা চাপের সৃষ্টি করছিল, সেগুলি থেকে মুক্তি মিলবে।
কর্কট: কর্কট জাতক-জাতিকারাও নানা দিক থেকে ভাল ফল পাবেন। বিদেশযাত্রার সুযোগ দেখা যাচ্ছে। যে সকল কর্কট জাতক-জাতিকা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তাঁরা এই সময় সুখবর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সুফল প্রাপ্তির সম্ভাবনা। এই সময় কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে, করতে পারেন।
কন্যা: বুধের মীনে প্রবেশ সুসময় বয়ে আনবে কন্যা জাতক-জাতিকাদের জন্য। এই রাশির ব্যক্তিরা এ বার তাঁদের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। যে সকল কন্যা জাতক-জাতিকা চাকরি করছেন, তাঁদের পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বেতনবৃদ্ধিও হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পাবেন। পরিবারে ঝগড়া-অশান্তি মিটে যাবে।
মীন: মীনেই প্রবেশ করছে বুধ। সেই কারণে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাল ফল পেতে চলেছেন। আপনাদের বাচনক্ষমতা উন্নত হবে। মানুষ চিনতে ভুল হবে না। সেই কারণে শত্রুরা চেয়েও আপনার ক্ষতি করতে পারবেন না। চাকরিক্ষেত্রে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাকে আনন্দিত করবে। পেশাজীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন।