Birth Day Personality Secrets

জন্মবারেই লুকিয়ে ব্যক্তিত্বের নানা দিক! সপ্তাহের কোন দিন জন্মেছেন, তা বিচারে বলা সম্ভব আপনি কেমন প্রকৃতির মানুষ

এক জন মানুষ সপ্তাহের কোন দিন জন্মেছেন সেটি বিচার করে তাঁর ব্যক্তিত্ব সম্বন্ধে একটা ধারণা দেওয়াও সম্ভব বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। জেনে নিন, আপনার জন্মবার অনুযায়ী আপনি কেমন প্রকৃতির মানুষ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, মানুষের জন্মের পরই লেখা হয়ে যায় তাঁর ভাগ্য। এক জন ব্যক্তির ভাগ্য বিচারের ক্ষেত্রে তাঁর জন্মতারিখ, জন্মদিন ও জন্মসময়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেগুলি নির্ধারণ করে উক্ত ব্যক্তির জীবন কোন সময়, কোন পথে বাঁক নেবে সে বিষয়ে একটা ধারণা দেওয়া সম্ভব। এছাড়া এক জন মানুষ সপ্তাহের কোন দিন জন্মেছেন সেটির বিচারে তাঁর ব্যক্তিত্ব সম্বন্ধে একটা ধারণা দেওয়াও সম্ভব বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। জেনে নিন, আপনার জন্মবার অনুযায়ী আপনি কেমন প্রকৃতির মানুষ।

Advertisement

জন্মবারের ভিত্তিতে মানুষের ব্যক্তিত্ব কেমন হয়?

সোমবার: সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মহাদেবের প্রভাব থাকে। এই দিনটি চাঁদের উদ্দেশে উৎসর্গ করা হয়। তাই এই দিনে জন্মানো জাতক-জাতিকারা আবেগতাড়িত হন। এঁরা একটু চঞ্চল প্রকৃতির হন। তবে এঁরা পরিশ্রম করার ব্যাপারে কখনও পিছপা হন না। এই সকল জাতক-জাতিকাদের স্মৃতিশক্তি হয় অত্যন্ত প্রখর। কর্মদক্ষতা ও বুদ্ধির বলে এঁরা সুখে জীবন কাটানোর সুযোগ পান।

Advertisement

মঙ্গলবার: হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হন মঙ্গলবারে জন্মানো জাতক-জাতিকারা। তবে এঁদের রাগ একটু বেশি হয়। চট করে মাথা গরম করে ফেলেন। কিন্তু অপরকে সাহায্য করার ব্যাপারে এঁরা কখনও পিছিয়ে আসেন না। এঁদের কর্মক্ষমতাও হয় প্রশংসনীয়। যে কাজের দায়িত্ব নেন, সেটি নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করার পর শান্ত হন। এই সকল জাতক-জাতিকারা কর্মজীবনে প্রভূত উন্নতি করতে পারেন।

বুধবার: বুধবারে জন্মানো জাতক-জাতিকারা অত্যন্ত ভাগ্যবান হন। এঁদের উপর শ্রীগণেশের আশীর্বাদ থাকে। এঁরা উচ্চাকাঙ্ক্ষী হন। জীবনে কিছু করে দেখানোর তাগিদ নিয়ে চলেন। যেটা করবেন বলে ভাবেন, সেটা করেই ছাড়েন। কোনও সমস্যার সম্মুখীন হলে সহজেই সেটি কাটিয়ে এগিয়ে যেতে সক্ষম হন। আর্থিক দিক দিয়ে এঁরা স্বচ্ছল হন। অর্থকষ্টের সম্মুখীন হতে হয় না।

বৃহস্পতিবার: বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিরা বিষ্ণুর বরপ্রাপ্ত হন। এঁরা বৈভবে জীবন কাটানোর সুযোগ পান। এঁদের বাচনক্ষমতা হয় প্রশংসনীয়। কথার জাদুতে সকলকে আকৃষ্ট করতে পারেন। এই জাতক-জাতিকারা প্রখর বুদ্ধিসম্পন্ন হন। যে কোনও কঠিন সমস্যার সহজ সমাধান এঁদের কাছে সব সময় থাকে। আর্থিক দিক দিয়ে এঁদের কখনও কষ্টের সম্মুখীন হতে হয় না।

শুক্রবার: মা লক্ষ্মীর কৃপাধন্য হন শুক্রবারে জন্মানো জাতক-জাতিকারা। এঁরা শান্ত হন। চুপচাপ আপন গতিতে কাজ করে চলতে পছন্দ করেন। সমালোচনা, বিতর্ক এ সব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পছন্দ করে শুক্রবারে জন্মানো ব্যক্তিরা। তবে এঁরা কখনও এক জনকে নিয়ে সুখে জীবন কাটাতে পারেন না। এই সকল জাতক-জাতিকারা জীবনে বহু বার প্রেমে পড়েন।

শনিবার: শনিবারে জন্মানো ব্যক্তিদের মেজাজ বেশির ভাগ সময় সপ্তমে চড়ে থাকে। শনিবার মানেই এঁরা শনিদেবের বরপ্রাপ্ত হন। কঠোর পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্য বদলান। শনিবারে জন্মানো ব্যক্তিরা আত্মবিশ্বাসে ভরপুর হন। এঁদের দমিয়ে রাখা যায় না। নিজের নিয়মে কাজ করতে পছন্দ করেন। যে কোনও কাজ এঁরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে করে থাকেন।

রবিবার: সূর্যদেবের মতো তেজ হন রবিবারে জন্মানো ব্যক্তিদের। এঁদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও অভাব থাকে না। এঁরা স্বাধীনচেতা প্রকৃতির হন। স্বাধীন ভাবে, নিজের ছন্দে জীবন কাটাতে ভালবাসেন। যে কোনও কথা খুব ভেবেচিন্তে বলেন। কারণ, অযাচিত ঝামেলা এঁরা মোটে পছন্দ করেন না। রবিবারে জন্মানো ব্যক্তিরা সৃজনশীলতায় ভরপুর হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement