—প্রতীকী ছবি।
যে চান্দ্রমাসে সাধারণত পুষ্যা নক্ষত্র অথবা তার অব্যবহিত পূর্ব বা পর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র পৌষ’ মাস বলে। সূর্যের ধনু রাশিতে স্থিতিকালেই এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণে সূর্যের ধনু রাশিতে স্থিতিকাল ‘সৌর পৌষ’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের নবম মাস।
কোনও নতুন শিল্প শুরু, শান্তিস্বস্ত্যয়ন, অন্নপ্রাশন, সাধ খাওয়া, বিয়ে, ভূমি কেনাবেচা ইত্যাদি কাজ জীবনেরই অঙ্গ। এক এক ধরনের কাজের জন্য বিশেষ দিন, মাস, বার, মুহূর্ত এবং গ্রহের অবস্থান দেখা জরুরি। এগুলির উপর কী প্রকার ফল পাওয়া যাবে সেটি নির্ভর করে। পাঁজি মেনে নির্দিষ্ট দিনে কাজ করলে বা কাজ শুরু করলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। সফলতা প্রাপ্তির উদ্দেশ্যেই শুভ দিন দেখে কাজ করা হয় বা কাজ শুরু করা হয়। পৌষ মাসে সূর্য (রবি) অবস্থান করে ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির দুই ক্ষেত্রে রবি অবস্থান করলে বিশেষ কোনও কাজ না করাই ভাল বলে মনে করা হয়। পৌষ মাসে বিয়ে করার কোনও শুভ দিন নেই।
পৌষ মাসে পুজোর দিনক্ষণ:
বকুল অমাবস্যা-
অমাবস্যা তিথি আরম্ভ–
২ পৌষ, ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার।
সময়: ভোর ৫টা ১ মিনিট।
অমাবস্যা তিথি শেষ–
৪ পৌষ, ২০ ডিসেম্বর, শনিবার।
সময়: সকাল ৭টা ১৩ মিনিট।
ষট পঞ্চমী, শ্রীশ্রী লক্ষ্মীপুজো (পৌষ শুক্লপক্ষ)–
পঞ্চমী তিথি আরম্ভ–
৮ পৌষ, ২৪ ডিসেম্বর, বুধবার।
সময়: দুপুর ১টা ১৩ মিনিট।
পঞ্চমী তিথি শেষ–
৯ পৌষ, ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার।
সময়: দুপুর ১টা ৪৩ মিনিট।
অন্নরূপা ষষ্ঠী–
ষষ্ঠী তিথি আরম্ভ-
৯ পৌষ, ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার।
সময়: দুপুর ১টা ৪৪ মিনিট।
ষষ্ঠী তিথি শেষ-
১০ পৌষ, ২৬ ডিসেম্বর, শুক্রবার।
সময়: দুপুর ১টা ৪৪ মিনিট।
পুত্রদা একাদশী (পৌষ শুক্লপক্ষ)–
একাদশী তিথি আরম্ভ-
১৪ পৌষ, ৩০ ডিসেম্বর, মঙ্গলবার।
সময়: সকাল ৭টা ৫৩ মিনিট।
একাদশী তিথি শেষ-
১৪ পৌষ, ৩০ ডিসেম্বর, মঙ্গলবার।
সময়: ভোর ৫টা ১ মিনিট।
শ্রীশ্রী লক্ষ্মীপুজো (পৌষ শুক্লপক্ষ)–
১৬ পৌষ, ১ জানুয়ারি, বৃহস্পতিবার।
সময়: ত্রয়োদশী তিথি রাত ১০টা ২৩ মিনিট।
পূর্ণিমা–
শ্রীশ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা, দেবীর অঙ্গরাগ যাত্রা।
পূর্ণিমা তিথি আরম্ভ-
১৭ পৌষ, ২ জানুয়ারি, শুক্রবার।
সময়: সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
১৮ পৌষ, ৩ জানুয়ারি, শনিবার।
সময়: দুপুর ৩টে ৩৩ মিনিট।
ষটতিলা একাদশী–
একাদশী তিথি আরম্ভ-
২৮ পৌষ, ১৩ জানুয়ারি, মঙ্গলবার।
সময়: দুপুর ৩টে ১৯ মিনিট।
একাদশী তিথি শেষ-
২৯ পৌষ, ১৪ জানুয়ারি, বুধবার।
সময়: বিকেল ৫টা ৫৩ মিনিট।
মকর সংক্রান্তি-
২৯ পৌষ, ১৪ জানুয়ারি, বুধবার।
মকরাদি স্নান, শ্রীশ্রী গঙ্গাদেবীর আবির্ভাব উপলক্ষে সাগরসঙ্গমে পুণ্যস্নান ও কপিল মুনির আশ্রম দর্শনে পুণ্য অর্জন।
পৌষপার্বণ। শ্রীশ্রী টুসুপুজো।