বিপদ কখনও বলেকয়ে আসে না। যে কোনও সময় হতে পারে। ঘুরতে
যাওয়ার সময় তাই আনন্দের মাঝেও মনের কোণে ভয় ভিড় করে আসে। যদি যাত্রাপথে কোনও
দুর্ঘটনার কবলে পড়তে হয়। বাড়ির বয়োজ্যষ্ঠরাও সে চিন্তায় জেরবার হয়ে যান। তবে
শাস্ত্র জানাচ্ছে, যাত্রা শুরুর সময় বা আগে কিছু জিনিস দেখতে পেলে বুঝতে হবে ভ্রমণ
খুব ভাল হতে চলেছে। এ সকল জিনিসের দেখা পাওয়া মানে সৌভাগ্যের উদয় হওয়া। তালিকায়
কোন জিনিসগুলি রয়েছে, দেখে নিন।
ঘুরতে যাওয়ার সময় কোন জিনিসগুলির দেখা পাওয়া শুভ?
- যে দিন যাত্রা শুরু করবেন সেই দিন সকালে ঘুম থেকে উঠেই বা
যাত্রা শুরুর সময় যদি কাউকে শঙ্খ বাজাতে দেখেন তা হলে বুঝতে হবে ভ্রমণ খুব ভাল হতে
চলেছে। শঙ্খের আওয়াজ এমনিতেই কানে ভেসে আসা শুভ বলে মনে করা হয়। কাউকে শাঁখ বাজাতে
দেখাও একটি শুভ লক্ষণ।
- বাড়ি থেকে বেরোনোর সময় যদি একঝাঁক পাখিকে আপনার উপর দিয়ে
উড়ে যেতে দেখেন তা হলেও বুঝতে হবে বেড়ানো আপনার মনোমতো হতে চলেছে। খুব আনন্দ করে
কাটাতে পারবেন।
- ঘুরতে যাওয়ার সময় গরুর দেখা পাওয়াও শুভ। বিশেষ করে সেই গরুর
সঙ্গে যদি বাছুরও থাকে, তা হলে বুঝবেন এই ভ্রমণে গিয়ে আপনার লাভ হবে। অপ্রত্যাশিত
ভাল ফল পেতে চলেছেন, যাতে আপনি আনন্দ পাবেন।
- যাত্রা শুরুর সময় পায়রার দেখা পাওয়াও ভাল বলে মনে করা হয়।
বাড়ি থেকে যখন বেরোচ্ছেন, তখনই যদি কোনও পায়রা সেখানে উড়ে এসে বসে বা সেখান থেকে
উড়ে যায় তা হলে বুঝবেন যাত্রাপথে কোনও বিপদ আপনার কাছে ঘেঁষতে পারবে না। সফর মনের
মতো হবে।
- প্রস্ফুটিত ফুলের দেখা পাওয়াও শুভ লক্ষণ। যে দিন ঘুরতে
যাবেন, সে দিন সকালে ঘুম থেকে উঠে বা বাড়ি থেকে বেরোনোর সময় গাছে ফুল ফুটে থাকতে
দেখলে বুঝবেন এ সফর আপনার পক্ষেই থাকবে। সফরটা আমোদে কাটবে। যেমনটা চাইছেন, ঠিক
তেমনটাই হবে।