Lottery Horoscope Prediction

ফেব্রুয়ারির শেষে লটারি কেটে পকেট ভরবে পাঁচ রাশির! বাকিদের কি লটারি থেকে দূরে থাকাই ভাল হবে?

লটারি কাটতে যাওয়ার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা এক বার দেখে নেওয়া জরুরি। ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ, অর্থাৎ ২০ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০
Share:

—প্রতীকী ছবি।

লটারি কাটলেই যে প্রচুর লাভ করবেন সেটা নয়। কিন্তু লোকসানই যে হবে সেটা ভাবাও ঠিক নয়। ভাগ্য যদি থাকে, লটারির টিকিট কেটে আপনি অনেক কিছুই জিততে পারবেন। তাই লটারি কাটতে যাওয়ার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা এক বার দেখে নেওয়া জরুরি। ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ, অর্থাৎ ২০ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তিযোগ রয়েছে দেখে নিন।

Advertisement

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

বৃষ– ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহের প্রথম ভাগটা বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

Advertisement

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

কর্কট– ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।

সিংহ– সিংহ রাশির জাতকেরা সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে পারেন।

কন্যা– এই সপ্তাহটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিকে খুব ভাল দেখা যাচ্ছে।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা যদি লটারি কাটতে ইচ্ছুক থাকেন, তা হলে সপ্তাহের প্রথমের দিকে কাটতে পারেন।

বৃশ্চিক– লটারির দিকে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।

ধনু– এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে খুব বেশি ঝোঁক না দেখানোই ভাল হবে।

মকর– লটারির দিকে মকর রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। তবে খুব বেশি লোভ করতে গেলে লোকসান হতে পারে।

কুম্ভ– কুম্ভ রাশির জাতকেরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন, আর্থিক যোগ রয়েছে।

মীন- সপ্তাহের প্রথম ভাগটা মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। এক বার চেষ্টা করে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement