Shani Asta 2026

অর্থ থেকে কর্ম, সব ক্ষেত্রে ফুলেফেঁপে উঠবেন, শনি অস্ত যাওয়ায় সৌভাগ্যের উদয় হবে চার রাশির জাতক-জাতিকার!

টানা ৪০ দিন শনির অস্তাচল দশা বজায় থাকবে। এই সময় শনির ফলদানের গতিতে কিছুটা মন্থরতা আসবে। এর ফলে যাঁরা শনির দোষের প্রভাবে এখন কষ্টে আছেন, তাঁদের কষ্ট কিছুটা হলেও কমবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নবগ্রহের মধ্যে অন্যতম শনি গ্রহ। সকলে শনির নাম শুনলে ভয় পান। কিন্তু শনিকে যতটা শঙ্কাজনক ভাবা হয়, আদতে সে ততটা খারাপ নয়। শনি কর্মফলদাতা। যে মানুষ যেমন কাজ করেন, শনি তাঁকে তেমনই ফল দেন। কোনও মানুষ যদি কঠোর পরিশ্রম করেন, শনি কখনও তাঁকে ফেরান না। তার প্রাপ্য কর্মফল তাঁকে দেন। মার্চের ১৩ তারিখ শনি মীন রাশিতে অস্ত যাবে। উদিত হবে এপ্রিলের ২২ তারিখ। টানা ৪০ দিন শনির অস্তাচল দশা বজায় থাকবে। জ্যোতিষশাস্ত্রে শনির অস্ত যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম। এই সময় শনির ফলদানের গতিতে কিছুটা মন্থরতা আসবে। এর ফলে যাঁরা শনির দোষের প্রভাবে এখন কষ্টে আছেন, তাঁদের কষ্ট কিছুটা হলেও কমবে। শনি অস্ত যাওয়ার ফলে কিছু রাশির জাতক-জাতিকারা খুব ভাল ফল পাবেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

শনি অস্ত যাওয়ার ফলে কারা ভাল ফল পাবেন?

সিংহ: শনি অস্ত যাওয়ার ফলে সিংহ জাতক-জাতিকারা ভাল ফল পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সফলতার পথে থাকা বাধাগুলি থেকে মুক্তি পাবেন। এর ফলে দীর্ঘমেয়াদি কোনও প্রকল্প ফলপ্রসূ হবে। সিংহ জাতক-জাতিকারা এই সময় যে কোনও কাজ সাহসের সঙ্গে করে ফেলতে পারবেন। সেই কাজে সফলও হবেন। দাম্পত্যজীবনেও অশান্তি কেটে গিয়ে সুখের সময় শুরু হবে।

Advertisement

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা শনি অস্ত যাওয়ার ফলে নানা দিক থেকে ভাল ফল পেতে চলেছেন। নতুন কাজের সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এর ফলে আর্থিক ক্ষেত্রেও উন্নতি দেখা দেবে। আরাম ও বিলাসিতায় জীবন কাটানোর সুযোগ পাবেন। এত দিন ধরে করে চলা কঠোর পরিশ্রমের ফল পাবেন। কোথাও দূরে ভ্রমণের সুযোগও পেতে পারেন।

কুম্ভ: শনির রাশি কুম্ভর জাতক-জাতিকারা শনি অস্ত যাওয়ার ফলে খুব ভাল ফল পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। বহু দিন ধরে আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় মন চাইলে কোনও গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করে দেখতে পারেন। পারিবারিক দিকেও শান্তিময় পরিবেশ বজায় থাকবে।

মীন: মীন রাশিতেই অস্ত যাচ্ছে শনি। বর্তমানে মীন জাতক-জাতিকারা শনির সাড়েসাতিতে ভুগছেন। তবে শনি অস্ত যাওয়ার ফলে এঁরা সাড়েসাতির রূঢ় প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আটকে থাকা কাজগুলি এই সময় মিটে যেতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার মূল্য বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যজীবনে মাধুর্য বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement