দীর্ঘ দিনের প্রেমের প্রতীক্ষার অবসান ঘটতে পারে। বিবাহের যোগাযোগ হতে পারে।
পড়ুয়াদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে। ঋণ শোধ দিতে পারবেন। চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন, মাথা ঠান্ডা রাখতে হবে। সহকর্মীরা কাজে সাহায্য করতে এগিয়ে আসতে পারে। হঠাৎ পরিকল্পনা করে ভ্রমণ হতে পারে। ব্যবসায় স্ত্রীর সহায়তা পাবেন, এবং লাভের পরিমাণও বৃদ্ধি পাবে। বাড়িতে এমন কিছু ঘটবে, যা বিস্মিত করবে।