বাড়িতে আচমকা কোনও সমস্যা এসে পড়বে। কোনও সম্পত্তি কাগজ-কলমে আপনার হয়ে যেতে পারে।
আইনি কোনও কাজের ব্যবস্থা করতে হলে, সপ্তাহের প্রথমে সেরে ফেলুন। পাইকারি ব্যবসায়ীদের জন্য সপ্তাহটা বেশ ভাল দেখা যাচ্ছে। প্রেমের মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। সামাজিক ভয় একটু বলহীন করে তুলতে পারে। অফিসে নিজের আত্মসম্মান বজায় রাখতে হলে, কাজের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। একাধিক উপার্জনের পথ খুলে যেতে পারে, এই সুযোগ কাজে লাগান।