এই সপ্তাহে অন্যদের মনোবল বৃদ্ধি করুন। নিজের ঈর্শা ঝেড়ে ফেলুন, এতে আপনি অন্যদের কাছে একটা নতুন ভাবমূর্তি তৈরি করতে পারবেন।
এই সপ্তাহে কোনও বিনিয়োগ করতে যাবেন না। এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। বন্ধুদের বেশি সময় দেওয়ার ফলে বাড়িতে অশান্তি বাধতে পারে। সন্তানদের লেখাপড়ায় প্রচুর খরচ হতে পারে। তবে কর্মে আপনার প্রচুর উৎসাহ থাকবে, যার ফলে কর্ম ভাল এগোবে। খাওয়ার দিকে একটু নজর দিতে হবে। বেশি উত্তেজিত হওয়া আপনার পক্ষে ঠিক হবে না।