এই সপ্তাহে কাজের জায়গায় কারও উপদেশ নিতে যাবেন না। নিজের বুদ্ধিতেই কাজ করুন।
পরিবারের মানুষজনদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আপনার সুখ অন্যের হিংসার কারণ হতে পারে। প্রতিবেশীর কোনও কাজে সাহায্য করতে যেতে হতে পারে। সন্তানের লেখাপড়ার দিকে একটু অমনোযোগী ভাব দেখা দেবে, তাকে বুঝিয়ে বলুন। মাছ ব্যবসায়ীদের জন্য সপ্তাহটা খুব একটা অনুকূল দেখাচ্ছে না। দুধ এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন।