মহিলাদের কাজের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। পারিবারিক দিকে বেশি খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে অবহেলা হতে পারে।
বিদেশের কোনও কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। কর্মে উদ্ভাবনী ধারণা এবং পরামর্শ নিয়ে প্রস্তুত থাকুন। যদিও শেয়ারে ভাল লাভ দেখতে পাবেন, তবে না বুঝে বিনিয়োগ করবেন না। কারণ ব্যবসা বাড়ানোর জন্য সঞ্চয় করার প্রয়োজন হতে পারে। যাঁরা ফাটকা ব্যবসায় আগ্রহী তাঁদের বিনিয়োগের জন্য সপ্তাহের প্রথম দিকটা শুভ।