সপ্তাহের শুরুতে ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবেন। তার জন্য মনে আনন্দ থাকবে।
প্রতিযোগিতাতে অনেক এগিয়ে থাকবেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্য আলোচনা এই সময় বন্ধ রাখা দরকার। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে। কোনও কাজের জন্য কর্মস্থানে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য আলোচনা হতে পারে। অফিসে কোনও মহিলার প্রতি দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম করলে এই সমায় ব্যবসায় ভাল সফলতা পাবেন।