সপ্তাহের প্রথম দিকে ব্যবসার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাবার শরীর খারাপের জন্য সময়ের অভাবে কাজের ক্ষতি হতে পারে।
সপ্তাহের প্রথম দিকে কর্মচারীর সঙ্গে কোনও কারনে অশান্তি হতে পারে। বাড়িতে ভাই-বোনের নতুন কাজের জন্য খুব আনন্দ থাকবে। এই সপ্তাহে শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। মধ্য ভাগে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। পড়াশুনাতে অনিচ্ছা থাকার জন্য একটু অবনতি দেখা দিতে পারে। ব্যবসার দিক মোটের উপর ভালই থাকবে।