কোনও প্রতিবেশীর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্য ভাগে কর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
শিল্পের দিকে ভাল সুযোগ আছে কাজে লাগান। পশু-পাখির বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে। আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়ির দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। এই সপ্তাহে রাস্তাঘাটে অশান্তি লাগার আশঙ্কা রয়েছে, সাবধানে থাকুন। সপ্তাহের শেষ ভাগে নেশার প্রতি আসক্তি কমাতে না পারলে সমস্যা বাড়বে। সোনা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময়। সন্তানের স্কুল নিয়ে চিন্তা বাড়তে পারে।