৩০ নভেম্বর - ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার এই সপ্তাহ ৩০ নভেম্বর ২০২৫ - ০৬ ডিসেম্বর, ২০২৫

এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:২১
Share:

আপনার এই সপ্তাহ

৩০ নভেম্বর - ০৬ ডিসেম্বর ২০২৫

মেষ রাশি

এই সপ্তাহে কর্মস্থানে আপনার কর্মদক্ষতা দেখে সবাই মুগ্ধ হবেন। প্রেম সম্পর্ক থেকে একটু দূরত্ব বজায় রাখুন।

আরো পড়ুন
Advertisement

বৃষ রাশি

সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের ঝগড়ার বিষয়ে বাড়িতে কথা তুলবেন না, তা নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে।

আরো পড়ুন

মিথুন রাশি

সকলকে কাছে পেয়েও নিজেকে খুব একা বলে মনে হবে। শারীরিক সমস্যা থাকবে না।

আরো পড়ুন

কর্কট রাশি

সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য সুনাম এবং অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যের গাড়িতে বসার সময়ও।

আরো পড়ুন

সিংহ রাশি

সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষী কোনও মহিলার ফাঁদে পরতে পারেন, খুব সাবধান থাকতে হবে।

আরো পড়ুন

কন্যা রাশি

এই সপ্তাহে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ। একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন।

আরো পড়ুন

তুলা রাশি

সপ্তাহের প্রথম দিকে কারও সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা সপ্তাহের শুরুতেই করুন।

আরো পড়ুন

বৃশ্চিক রাশি

এই সপ্তাহে অফিসের কাজের জন্য বাইরে যাওয়ায় বাড়ির কাজে একটু ব্যাঘাত আসবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন।

আরো পড়ুন

ধনু রাশি

এই গোটা সপ্তাহে আয় ভালই থাকবে, সঞ্চয়ের দিকে মন দিতে হবে। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে, তাই বুঝে চলতে হবে।

আরো পড়ুন

মকর রাশি

বন্ধুকে ব্যবসার কোনও দায়িত্ব দিতে পারেন। তাঁর জন্য ব্যবসায় লাভ হতে পারে।

আরো পড়ুন

কুম্ভ রাশি

খেলাধুলার সঙ্গে যুক্তদের খুব ভাল সময়। খেলা সম্বন্ধে ভাল কিছু খবর আসতে পারে।

আরো পড়ুন

মীন রাশি

সপ্তাহের প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

আরো পড়ুন
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: