সপ্তাহের প্রথম দিকে কারও সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা সপ্তাহের শুরুতেই করুন।
দীর্ঘ দিন ধরে কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। অতিথিদের সঙ্গে অশান্তি বাধতে পারে, তাঁদের সঙ্গে কথা খুব বুঝে বলুন। আপনার বাক্পটুতার জন্য আপনি সমাজে সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে টাকা বিনিয়োগ করার সময় খুব সতর্ক থাকুন। অর্থ নষ্ট হতে পারে। বাইরে ভ্রমণে গিয়ে কোনও কিছু চুরি যেতে বা হারাতে পারে। ব্যবসায় কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার হবেন। সংসারের দরকারি কাজ মধ্য ভাগে সেরে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, মাথা ঠান্ডা রাখুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।