সপ্তাহের প্রথম দিকে ভাল-মন্দ মিশিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে আপনার উৎসাহ খুব ভাল কাজ করবে, উৎসাহ আপনাকে টিকিয়ে রাখতে হবে।
আর্থিক অবস্থা আগের থেকে একটু ভাল হতে পারে, তবে অযথা খরচ করলে চলবে না। শেয়ার বাজারে খুব বুঝেশুনে বিনিয়োগ করুন। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বজায় রাখা অতি আবশ্যক। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে জটিলতা দেখা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে সন্তানের কোনও ভুলের কারণে মনোমালিন্য বাড়তে পারে। মনের মতো মানুষের সঙ্গে ভ্রমণে প্রচুর আনন্দের দেখা মিলতে পারে।