ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বছরের এই সময়, অর্থাৎ পুরনো অর্থবর্ষের শেষ মাস মার্চে চাকরিজীবীরা আশায় থাকেন বেতনবৃদ্ধির। চাকরির চুক্তি বা শর্তানুযায়ী অথবা সারা বছরের কর্মসম্পাদনের ক্ষমতা এবং বাজারমূল্যের সঙ্গে সমতা রক্ষা করার উদ্দেশ্যে নতুন অর্থবর্ষে কর্মচারীদের নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধি করা হয়। তবে নতুন অর্থবর্ষ মানেই সকলের বেতন বৃদ্ধি হবে তা নয়। উল্লিখিত বিষয় ছাড়াও বসের সঙ্গে সুসম্পর্ক, বসের মন জুগিয়ে চলা, অল্পবিস্তর তৈলমর্দন ইত্যাদি অনেক গোপন বিষয়ের উপর বেতনবৃদ্ধি নির্ভরশীল। বিশেষত বেসরকারি সংস্থায় এমনটা হামেশাই দেখা যায়। তবে এর যে ব্যতিক্রম নেই তা নয়। উল্লিখিত বিষয় ছাড়াও বেতনবৃদ্ধি নিশ্চিত দু’টি বিষয়ের উপর নির্ভরশীল, তা হল ভাগ্য এবং সময়। সময় এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় বলতে বোঝাচ্ছে গ্রহের অবস্থান। গ্রহের অবস্থান অনুযায়ী নতুন অর্থবর্ষে বিভিন্ন ব্যক্তিদের বেতন বা সুবিধা অর্থরূপে বা উপরি পাওনা রূপে বৃদ্ধি পাবে। সেই তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।
রাশি বা লগ্ন যাই হোক, মহাদশা, অন্তঃদশা যাই থাক, নিজের জন্মছকে কেবল মাত্র শনি অথবা বৃহস্পতির অবস্থান উল্লিখিত রাশিতে হলেই নিশ্চিত থাকুন কিছু না কিছু সুবিধা পাবেনই। তবে অন্য কোনও গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে কি না তা দেখা প্রয়োজন। শত্রু গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে বেতনবৃদ্ধির পরিমাণ কম বা বেশি হতে পারে, তবে সুবিধা অবশ্যই প্রাপ্তি হবে।