২০২৩

আপনার এই বছর ২০২৩

এই বছরটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১২:২৭
Share:

আপনার এই বছর

২০২৩

মেষ রাশি

ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। কাজের চাপ বেশি থাকবে। আয় খুব ভাল হবে। ব্যয় বেশি হতে পারে, তবুও সঞ্চয় ভাল হবে। 

আরো পড়ুন
Advertisement

বৃষ রাশি

আর্থিক অবস্থা মোটামুটি ভাল থাকবে। আয় ভাল হবে, ব্যয় একটু বেশি থাকবে। বাড়িঘরের সংস্কার কিংবা নতুন সম্পত্তি কেনার ব্যাপারে বেশ কিছু ব্যয় হবে, তবুও লাভবান হবেন। 

আরো পড়ুন

মিথুন রাশি

উপার্জনে মাঝেমাঝে বিঘ্ন ঘটতে পারে। ব্যয় কিছু বেশি হবে। বার দুয়েক ঋণ করতে হতে পারে, তবে তা পরিশোধ করা সম্ভব হবে। চাকরির ক্ষেত্রে উন্নতিতে বিঘ্নের আশঙ্কা আছে। 

আরো পড়ুন

কর্কট রাশি

আয় খুব ভাল হবে। ব্যয় বেশি হলেও তা আয়ের তুলনায় সামান্য। কাজেই সঞ্চয় ভাল হবে। স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। চাকরির ক্ষেত্রে উন্নতি লাভের আশা আছে। 

আরো পড়ুন

সিংহ রাশি

আয় হবে অনেক, ব্যয় হবে কম, সঞ্চয় হবে অনেক বেশি। কর্মে উন্নতির লক্ষণ স্পষ্ট। বেকার ব্যক্তির নতুন কর্মলাভের যোগ আছে। 

আরো পড়ুন

কন্যা রাশি

বছরটা খুব ভাল যাবে বলে মনে হয় না। অনেক ঝড়ঝাপটা আসতে পারে। আয় খারাপ হবে না, ব্যয় কিছু বেশি হবে। সঞ্চয় কষ্টকর হয়ে দাঁড়াবে। 

আরো পড়ুন

তুলা রাশি

ধনভাব শুভ। আয় বেশ ভাল হবে, ব্যয় হবে কম। সঞ্চয় ভাল হবে। শিক্ষক, অধ্যাপক ও ইঞ্জিনিয়ারদের জন্য বছরটি খুব শুভ। 

আরো পড়ুন

বৃশ্চিক রাশি

এ বছরটা ভালই চলবে। আয় খুব ভাল হবে, ব্যয় কম হবে। সঞ্চয় হবে যথেষ্ট। তবে গৃহ সংস্কার বা নতুন বাড়ি ঘর তৈরির জন্য মোটা টাকা ব্যয় হতে পারে। তবুও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। 

আরো পড়ুন

ধনু রাশি

এই বছর আয় খুব ভাল হবে। ব্যয় খুব বেশি হবে না, বছরের মাঝামাঝি সময়ে কিছু ঋণ করতে হতে পারে। তবে ওই ঋণ সহজেই পরিশোধ করা যাবে।

আরো পড়ুন

মকর রাশি

আয় ভাল হবে। তুলনামূলক ভাবে ব্যয় হবে কম। সঞ্চয় বেশি হবে। শিল্পকর্মে অধিক উন্নতির যোগ দেখা যায়। বিদেশে বাসরত ব্যক্তিদের আয় অনেক বেশি হবে। দারিদ্র্যযোগ নেই। 

আরো পড়ুন

কুম্ভ রাশি

অনেক আয় হবে। আয়ের তুলনায় ব্যয় কম হবে। সঞ্চয় যথেষ্ট হবে। নতুন সম্পত্তি কেনার জন্য মোটা টাকা ব্যয় হতে পারে। তবুও অর্থাভাব ঘটবে না। পেশাদার খেলোয়াড়, ঔষধ ব্যবসায়ীরা অনেক অর্থ উপার্জন করবেন। 

আরো পড়ুন

মীন রাশি

ধনভাব শুভ। এ বছর আয় অনেক বাড়বে, ব্যয় হবে কম, সঞ্চয় হবে ভালই। কর্মে উন্নতিলাভ যোগ আছে। কর্মক্ষেত্রে ও খেলাধুলায় কৃতিত্ব দেখাতে পারেন। 

আরো পড়ুন
Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: